রাম রহিমের গুম্ফার ভিতরের ছবি ফাঁস, বিলাসবহুল অন্দরমহল চমকে দেবে আপনাকে
ভিডিও দেখে বোঝা যায়, ডেরার ভিতরে কতটা বিলাসবহুল জীবনযাপন করত রাম রহিম। গুম্ফা বলা হলেও তা কোনও পাঁচতারা হোটেলের আয়োজনকেও হার মানিয়ে দেবে। একনজরে দেখে নেওয়া যাক সেই ফাঁস হওয়া ভিডিও।
ধর্ষক ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং দুটি ধর্ষণের মামলায় দশ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড পেয়ে জেল খাটছে। সিরসায় ডেরার আশ্রমের ভিতরে রাম রহিমের বিলাসবহুল গুম্ফার কথা অনেকবারই সামনে এসেছে। সেই গুম্ফার গোপন কুঠুরিতে একেরপর এক মহিলা সাধ্বীদের ঢুকিয়ে ধর্ষণ করেছে রাম রহিম।

রাম রহিমের সাজা ঘোষণার পরে ডেরার ভিতর থেকে প্রায় ১৮ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। অনেকে সেখানে আটকে ছিলেন বলে জানা গিয়েছে। সবমিলিয়ে ডেরার ভিতরে যে অবৈধ কাজকর্ম চলত তা এককথায় স্পষ্ট হয়ে গিয়েছে।
পুলিশ ডেরার ভিতরে ঢুকে খানাতল্লাশি চালিয়েছে। তাতে একটি ভিডিও সামনে এসেছে। সেই ফাঁস হওয়া ভিডিও দেখে বোঝা যায়, ডেরার ভিতরে কতটা বিলাসবহুল জীবনযাপন করত রাম রহিম। গুম্ফা বলা হলেও তা কোনও পাঁচতারা হোটেলের আয়োজনকেও হার মানিয়ে দেবে। একনজরে দেখে নেওয়া যাক সেই ফাঁস হওয়া ভিডিও।












Click it and Unblock the Notifications