হার্দিক প্যাটেলের বিরুদ্ধে ২ বছর পুরনো মামলা প্রত্যাহার
প্যাটেল কোটা আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার মামলা প্রত্যাহার করে নিল গুজরাট সরকার
প্যাটেল কোটা আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার মামলা প্রত্যাহার করে নেওয়া হল। গুজরাট সরকারের নির্দেশেই ২ বছর পুরনো এই মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রাজকোট জেলার কালেক্টর বিক্রান্ত পাণ্ডে।

শুধুমাত্র হার্দিক প্যাটেলই নয়, পতিদার আন্দোলন অনামত সমিতির অন্য়ান্য সদস্যদের বিরুদ্ধেও মামলা প্রত্যাহার করা হয়েছে। হার্দিক প্যাটেলের বিরুদ্ধে আপাতত একটিই এফআইআর রয়েছে বলে জানা গিয়েছে। এই মামলার মীমাংসা আদালতে হবে বলে জানিয়েছেন তিনি।
২০১৫ সালের ১৯শে অক্টোবর, হাতে জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করছিলেন হার্দিক প্যাটেল। রাজকোটে ভারত- শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচের বিরোধিতা করতে তিনি সেইসময়ে খান্ডেরি স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। পুলিশের বাধা সত্ত্বেও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে তিনি একটি গাড়ির ওপর ঝাঁপাতে গিয়ে জাতীয় পতাকা তাঁর পায়ে ঠেকে যায় বলে অভিযোগ করেছিল পুলিশ। এরপরই তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে মামলা দায়ের করেছিল পুলিশ।












Click it and Unblock the Notifications