GST Council Meeting: প্ল্যাটফর্ম টিকিটে তুলে নেওয়া হল জিএসটি! আর কী বড় ঘোষণা করলেন নির্মলা
GST Council Meeting: কিছুটা সস্তা হল প্ল্যাটফর্ম টিকিটে। এখন থেকে প্ল্যাটফর্ম টিকিটে জিএসটি লাগবে না। এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। আজ শনিবার জিএসটি কাউন্সিলের (GST Council Meeting) বৈঠক ছিল। যেখানে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে (GST Council Meeting) কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) জানান, ভারতীয় রেলের একাধিক পরিষেবাকে জিএসটির বাইরে আনা হচ্ছে। যার মধ্যে রয়েছে প্লাটফর্ম টিকিট। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এখন থেকে এখন প্ল্যাটফর্ম টিকিটে জিএসটি নেওয়া হবে না। পাশাপাশি ওয়েটিং রুম সহ আরও বেশ কিছু ক্ষেত্রে জিএসটি তুলে নেওয়ার কথা বলা হয়েছে।

যা কিছুটা হলেও যাত্রীদের সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শিক্ষার্থীদের জন্য হোস্টেলগুলিকেও জিএসটি থেকে (GST Council Meeting) ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে স্টিল এবং অ্যালুমিনিয়ামের তৈরি সোলার কুকার কিংবা দুধের ক্যানের ওপর ১২ শতাংশ জিএসটি বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।
এছাড়াও পেপার এবং পেপার বোর্ড দিয়ে তৈরি কার্টনের উপর ১২ শতাংশ জিএসটি বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আর এহেন সিদ্ধান্ত কার্যকর হলে এই সমস্ত ক্ষেত্রে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও নির্মলা সীতারমন জানান, ব্যবসা বাড়াতে এবং করদাতাদের স্বস্তি দিতে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি।
এই প্রসঙ্গে তিনি (Finance Minister) আরও বলেন, স্প্রিংকলারেও ১২ শতাংশ জিএসটি আরোপের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও, সারা দেশে আধার বায়োমেট্রিক ব্যবস্থা (biometric-based Aadhaar authentication) চালু করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে ইনভয়েসের মাধ্যমে জাল Input Tax Credit-এর ঘটনা অনেকটাই কমবে বলে জানান নির্মলা সীতারমণ।
#WATCH | On being asked about bringing fuel under GST, Union Finance Minister Nirmala Sitharaman says "...At the moment, the intention of the GST as it was brought in by former Finance Minister Arun Jaitley is to have the petrol and diesel in GST. It is up to the states to decide… pic.twitter.com/SoKpm3hlbI
— ANI (@ANI) June 22, 2024
এর পাশাপাশি জিএসটি কাউন্সিলের বৈঠকে মামলার সংখ্যা কমানোর বিষয়েও (GST Council Meeting) আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। পাশাপাশি জিএসটি আপিল ট্রাইব্যুনালের আর্থিক সীমা এখন ২০ লক্ষ টাকা করা হয়েছে। হাইকোর্টের জন্য এই পরিমাণ হবে ১ কোটি টাকা এবং সুপ্রিম কোর্টের জন্য ২কোটি টাকা বলে জানিয়েছেন।
অন্যদিকে পেট্রোল-ডিজেলে জিএসটি বসানো নিয়েও এদিন কথা বলেন নির্মলা (Nirmala Sitharaman)। বলেন, জ্বালানির উপর জিএসটি বসানোর পক্ষে মোদী সরকার। তবে পুরোটাই নির্ভর করছে রাজ্যগুলির উপর। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications