GST Council Meeting: দামি হচ্ছে অনলাইন গেম, আর কী সিদ্ধান্ত হল জিএসটি কাউন্সিলের বৈঠকে জেনে নিন
দামি হচ্ছে অনলাইন গেমিং। ২৮ শতাংশ জিএসটির আওতায় আনা হল অনলাই গেমিংকে। অক্টোবর মাস থেকেই কার্যকর করা হবে নতুন কর। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য তাতে সম্মতি জানিয়েছে। মহারাষ্ট্র, গুজরাত, ছত্তিশগড়, বিহারও তাতে সম্মতি জানিয়েছে।
অন্যদিকে গোয়া, দিল্লি এবং সিকিম সরকার পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। তামিলনাড়ুও তাই। কারণ গোয়া এবং সিকিমে অনলাইন গেমিং এবং ক্যাসিনোতে রোজগার বেশি সেকারণে তারা মনে করছে এতো মোটা অঙ্কের জিএসটি বসালে ক্যাসিনো এবং অনলাইন গোমিং ব্যবসায় ধাক্কা খাবে। রাজ্যের কোষাগারে তার প্রভাব পড়বে।

নির্মলা সীতারমন জানিয়েছেন, অনেক রাজ্য যেহেতু এই সিদ্ধান্তে আপত্তি জানাচ্ছেন সেকারণে এটি কার্যকর করার পর ৬ মাস দেখা হবে। ৬ মাস পরে আবার বিষয়টি নিয়ে পর্যালোচনা করবে জিএসটি কাউন্সিল। তখন প্রয়োজন হলে কমিয়ে আনা হতে পারের করের পরিমান। তবে আপাতত ১ অক্টোবর থেকে ক্যাসিনো, অনলাইন গেমিং, হর্সরেসিংয়ে ২৮ শতাংশ জিএসটি আরোপ করা হবে।
পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন কোন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যে রাজ্যগুলি আপত্তি জানিয়েছে সেকারণে ৬ মাসের জন্য পরীক্ষামূলক ভাবে এই কর কার্যকর করা হবে। আগে কেবল ক্যাসিনো এবং হর্স রেসিংয়ের ক্ষেত্রে এগুলি কার্যকর করার কথা ভাবা হয়েছিল পরে সেই তালিকায় অন লাইন গেমকেও নিয়ে আসা হয়। গত কয়েক বছরে গোটা দেশে একটা বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে অনলাইন গেমিং। সেকারণেই তাকে জিএসটির আওতায় আনার চিন্তাভাবনা।












Click it and Unblock the Notifications