বায়ুসেনার যোগাযোগে নতুন উপগ্রহ! মোদী জমানায় উল্লেখযোগ্য পদক্ষেপ
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেশ সেন্টার থেকে বুধবার উৎক্ষেপিত হতে চলেছে ভারতের নবীনতম উপগ্রহ জিস্যাট-সেভেন-এ। উপগ্রহটির ওজন ২,২৫০ কেজি।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেশ সেন্টার থেকে বুধবার উৎক্ষেপিত হতে চলেছে ভারতের নবীনতম উপগ্রহ জিস্যাট-সেভেন-এ। উপগ্রহটির ওজন ২,২৫০ কেজি। এই উপগ্রহ কাজ করতে শুরু করলে সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে বলে জানা গিয়েছে। বিকেল ৪.১০ নাগাদ উপগ্রহটি উৎক্ষেপিত হওয়ার কথা রয়েছে।

জিস্যাট সেভেন-এ ভারতে কেইউ ব্যান্ডে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে। সাহায্য করবে ভারতীয় বায়ুসেনাকে। বিভিন্ন জায়গায় ভারতীয় বায়ুসেনার যে রাডার স্টেশন রয়েছে সেগুলির মধ্যে যোগাযোগ স্থাপনে উল্লেথযোগ্য কাজ করবে এই উপগ্রহ। এয়ার বেসগুলির মধ্যে যোগাযোগ স্থাপনে সাহায্য করবে। ড্রোন-এের অপারেশনেও সাহায্য করবে এই উপগ্রহ।
জিস্যাট সেভেন-এ তৈরিতে খরচ পড়েছে প্রায় ৮০০ কোটির মতো। এর চারটি সোলার প্যানেলে ৩.৩ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।
জিস্যাট সেভেন-এ কক্ষপথে পাঠানোর আগে জিস্যাট সেভেন উৎক্ষেপণ করেছিল ভারত। যার নাম ছিল রুকমিনি। ভারতীয় নৌ বাহিনীর জন্য ২০১৩-র ২৯ সেপ্টেম্বর এর উৎক্ষেপণ হয়েছিল।
এই মুহূর্তে ভারতের ১৩ টি সামরিক উপগ্রহ চালু রয়েছে।
জিএসএলভি-ইলেভেন-এ করে উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হবে। নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করার আগে তিনটি ধাপে কাজ করবে এই জিএসএলভি। ভূমি থেকে মহাকাশে যাত্রার ২০ মিনিটের মধ্যে প্রথম ধাপ কাজ শুরু করে দেবে।
Andhra Pradesh: Communication satellite GSAT-7A on-board GSLV-F11 will be launched at Satish Dhawan Space Centre in Sriharikota tomorrow. (Pic source: ISRO) pic.twitter.com/R8lgYtKQ5n
— ANI (@ANI) December 18, 2018
( ছবি সৌজন্য ইসরো)
-
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয় -
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের












Click it and Unblock the Notifications