বেসরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাড়ছে করমুক্ত গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা
বেসরকারি সংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের গ্র্যাচুইটির সর্বোচ্চ সিলিং ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ হতে চলেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া সংশোধনী বিলকে ছাড়পত্র
বেসরকারি চাকুরিজীবীদের জন্য সুখবর বয়ে আনল নরেন্দ্র মোদী সরকার। বেসরকারি সংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের গ্র্যাচুইটির সর্বোচ্চ সিলিং ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ হতে চলেছে। গ্র্যাচুইটি সিলিংয়ে সংশোধন করতে আগামী অধিবেশনেই পেমেন্ট অফ গ্র্যাচুইটি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৭ আনা হচ্ছে। বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই বিলকে অনুমোদন করেছে।

যদিও সপ্তম পে কমিশন লাগু হওয়ার পরই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটির সর্বোচ্চ পরিমাণ ২০ লক্ষ টাকা হয়েছে। কিন্তু বেসরকারি ক্ষেত্রে সর্বোচ্চ সীমা সেই ১০ লক্ষ টাকাই ছিল। সংসদের শীতকালীন অধিবেশনে নয়া সংশোধনী বিল পাশ হলেই বেসরকারি ক্ষেত্রের কর্মচারীদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে বলে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়েছে।
#CabinetDecision: Payment of Gratuity (Amendment) Bill, 2017 to be introduced; to revise gratuity ceiling for private sector employees pic.twitter.com/5nQyFM6Ny6
— Frank Noronha (@DG_PIB) September 12, 2017
বুধবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসরকারি ক্ষেত্রে শ্রমিক বা কর্মচারীদের বেতনবৃদ্ধি হলেও মূল্যবৃদ্ধিও সমানভাবেই হয়েছে। সেকথা মাথায় রেখেই এই সংশোধনী বিল সংসদে পেশ করা হবে। ১৭২ সালের গ্র্যাচুইটি সংশোধনী বিলের আওতায় যারা রয়েছেন, তাদের কথা ভেবেই এই সংশোধনী বিল তৈরি করা হয়েছে বলে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications