সোনার দাম লাফিয়ে বাড়ছে! ডিসেম্বরে কোথায় ঠেকবে দামী ধাতুর মূল্য
উৎসবের মরশুমে ধনতেরসের ঠিক আগেই খানিকটা স্বস্তি দিয়েছিল সোনার দাম। গত অগাস্ট মাস থেকে যে হারে বেড়ে যাচ্ছিল সোনার দাম, তাতে খানিকটা রাশ টানে ধনতেরসের বাজার। তবে , উৎসবের মরশুম কাটতে না কাটতেই এবার সোনার দাম অগ্নিমূল্যের দিকে ছুঁটতে শুরু করেছে। আগামী দিনে এই দাম কোন পর্যায়ে উঠতে চলেছে দেখে নেওয়া যাক একনজরে।

মনে করা হচ্ছে, ধনতেরস মিটতেই যেভাবে সোনার দাম ক্রমাগত উর্ধ্বমুখী হয়ে পড়েছে তাতে ডিসেম্বরের মধ্যেই এই দাম ৪২ হাজারের গণ্ডি ছাড়িয়ে যাবে। একাধিক কারণের জেরে সোনার দাম, গ অগাস্ট মাস থেকেই ক্রমেই বাড়তে থাকে। সেন্ট্রাল ব্যাঙ্কের সোনার দাম কেনা, ভৌগলিক-রাজনীতি, চিন-মার্কিন বাণিজ্যিক সংঘাত, সমস্ত দিক মিলিয়ে রীতিমতো সোনার বাজারে একটি আলাদা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সোনার দাম ৩৮,৩০২ প্রতি ১০ গ্রাম থেকে শুরু করে লাফিয়ে তা ৪০ পার করার দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ। বিয়ের মরশুম আসতেই এই দাম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, টাকার দাম ১.৪ শতাংশ কমে যাওয় তার সরাসরি প্রভাব পড়েছে সোনার বাজারে। সোনার দাম ঘরের বাজারে গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে ইতিমধ্যেই । এবার সেই দাম আরও চড়ার আশঙ্কায় বিক্রেতা থেকে ক্রেতরা।












Click it and Unblock the Notifications