স্বামীর চায়ে বিষ মেশাল স্ত্রী, খেয়ে মারা গেল তাদের চার বছরের কন্যা
আগরতলা, ১৯ জানুয়ারি : বিষ মেশানো চা খেয়ে মৃত্যু হল চার বছরের শিশুকন্যা শ্রিয়া দেববর্মার । এবং তার দিদি, ১২ বছরের মেরী দেববর্মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ['কালা জাদু' জানে, এই সন্দেহে দম্পতিকে পিটিয়ে খুন]
ঘটনাটি ঘটেছে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ২৫ কিলোমিটার দূরে গোবিন্দ সর্দার পাড়ায়। নিজের দ্বিতীয় স্বামী গৌতম দেববর্মাকে মেরে ফেলতে তার চায়ে বিষ মেশায় স্ত্রী সীতারানি দেববর্মা (২৯)। [থানার মধ্যে দুই মহিলাকে নগ্ন করে গোপনাঙ্গে লঙ্কার গুড়ো ছেটানোর অভিযোগ!]

পুলিশ সুপার উত্তম ভৌমিক জানিয়েছেন, সীতারানির বানানো সেই চা পছন্দ না হওয়ায় তা ছুঁয়ে দেখেননি গৌতমবাবু। চা পড়ে থাকতে দেখে তা খেয়ে নেয় চার বছরের ছোট্ট শ্রিয়া। সেখান থেকে কিছুটা খায় তার দিদি মেরীও। [পুনের ইনফোসিস ক্যাম্পাসে মহিলাকে ধর্ষণ]
এরপরই অসুস্থ হয়ে পড়ে দুই বোন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় শ্রিয়া। হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে তার দিদি মেরী। ঘটনা জানতে পেরেই মামলা দায়ের করে সীতারানিকে গ্রেফতার করেছে পুলিশ। [৪ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থা ৬৮ বছরের বৃদ্ধের]












Click it and Unblock the Notifications