পছন্দ নয় কাশ্মীরের বর্তমান পরিস্থিতি! মোদীর সঙ্গে কথা বলবেন মের্কেল

কাশ্মীরের পরিস্থিতি নিয়ে খুশি নন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। তিনি বলেছেন, যে পরিস্থিতিতে রয়েছেন সেখানকার বাসিন্দার, তা অস্থিতিশীল।

কাশ্মীরের পরিস্থিতি নিয়ে খুশি নন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। তিনি বলেছেন, যে পরিস্থিতিতে রয়েছেন সেখানকার বাসিন্দার, তা অস্থিতিশীল। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি করা বলবেন বলেও জানিয়েছেন। প্রসঙ্গত জার্মানির চ্যান্সেলর ভারতে সফরে রয়েছেন।

পছন্দ নয় কাশ্মীরের বর্তমান পরিস্থিতি! মোদীর সঙ্গে কথা বলবেন মের্কেল

ভারত সফরে এসেছেন জার্মানির চ্যান্সেলর। কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান তিনি জানেন বলে জানিয়েছেন। তবে তিনি মোদীর সঙ্গে কথা বলবেন, সেখানে শান্তি ফেরাতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তাও জানতে চান তিনি।
কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল বলে বর্ণনা করেছেন তিনি। পরিস্থিতির উন্নতি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
ভারত সফরে এসে জার্মানির চ্যান্সেলর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বেশ কিছু বিষয়ে চুক্তি করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কেই এই চুক্তি বলে জানা গিয়েছে।

মের্কেলর এই ভারত সফরে সঙ্গে এসেছেন ক্যাবিনেটের সহকর্মী এবং ব্যবসায়িক প্রতিনিধি দল। তাঁদের তিনদিনের সফর শুরু হয়েছে বৃহস্পতিবার।

দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। ২০১৮-১৯ সালে বাণিজ্যের পরিমাণ ছিল ২৪.০৬ বিলিয়ন ডলার। আগের বছরে এর পরিমাণ ছিল ২২ বিলিয়ন ডলার। এটা উল্লেখ করা যেতে পারে ইউরোপে জার্মানি ভারতের সব থেকে বড় ট্রেড পার্টনার। ১৭০০-র ওপর জার্মানির কম্পানি ভারতে কাজ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+