করোনা ধাক্কা সামলে রেকর্ড জিডিপি বৃদ্ধি দেশে, কী বলছে ২০২১-২২ অর্থবর্ষের ত্রৈমাসিক রিপোর্ট

করোনা ধাক্কা সামলে রেকর্ড জিডিপি বৃদ্ধি দেশে, কী বলছে ২০২১-২২ অর্থবর্ষের ত্রৈমাসিক রিপোর্ট

করোনা ধাক্কা সামলে উঠেছে ভারতের অর্থনীতি। ২০২১-২২ অর্থবর্ষের ত্রৈমাসিক রিপোর্ট যা বলছে তা যথেষ্ট আশা জনক। ভারতের ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধি ২০.১ শতাংশ হয়েছে। যা এখনও পর্যন্ত রেকর্ড বলে মনে করা হচ্ছে। করোনা আবহে এই জিডিপি বৃদ্ধি যথেষ্ট আশা দেখাচ্ছে দেশের অর্থনীতিতে এমনই মনে করছেন অর্থনীতিবিদরা।

করোনা ধাক্কা সামলে রেকর্ড জিডিপি বৃদ্ধি দেশে, কী বলছে ২০২১-২২ অর্থবর্ষের ত্রৈমাসিক রিপোর্ট

করোনা সংক্রমণের প্রথম ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশের অর্থনীতি। প্রায় তিনমাসের লকডাউনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দেশে। বৈদেশিক বাণিজ্যও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কারন করোনার কারণে গোটা বিশ্বেই লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছিল। সংক্রমণের আশঙ্কায় রপ্তানি বাণিজ্য বন্ধ করেছিল একাধিক দেশ। যার প্রভাব পড়েছিল ভারতে। সেই ধাক্কা সামলাতে আত্মনির্ভর ভারত প্রকল্প শুরু করে মোদী সরকার। তাতে একাধিক সরকারি ক্ষেত্রের বেসরকারীকরণ করা হয়। রেল, কয়লা খনি, এলআইসির মত একাধিক সংস্থার বেসরকারি করণের কথা ঘোষণা করে মোদী সরকার। তাই নিয়ে বিরোধীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। দেশের সম্পদ মোদী সরকার বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

গত এক বছরে ভারতের ডিজিপি বৃদ্ধি তলানিতে এসে ঠেকেছিল। প্রবল জিনিসের দাম। পেট্রোল-ডিজেলের দাম চরমে উঠেছে। বেড়েছে রান্নার গ্যাসেরদাম। পরিবহণ খরচ বেড়ে যাওয়া দেশের একাধিক জিনিসের দাম বেড়েছে। যার জেরে বেড়েছে মূদ্রাস্ফীতি। নিত্য প্রয়োজনীয় জিনিস। চাল-ডাল-গম-তেলের দাম অগ্নিমূল্য হয়েছে। মধ্য বিত্তের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে সবজির দামও। তারমধ্যেই ভারতের এই জিডিপি বৃদ্ধির রিপোর্ট নতুন করে অর্থনীতি চাঙ্গা হওয়ার সুখবর এনে দিয়েছে।

এই নিয়ে পর পর তিনটি ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধির রিপোর্ট যথেষ্ট আশাজনক হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধি ছিল ০.৫ শতাংশ। চতুর্থ ত্রৈমাসিক রিপোর্ট ছিল ১.৬ শতাংশ। সেটা ২০২১-২২ অর্থ বর্ষে অনেকটাই বেড়েছে। এপ্রিল থেকে জুন মাসের জিডিপি বৃদ্ধির ত্রৈমাসিক রিপোর্ট গত ২ বছরে রেকর্ড বলে মনে করছেন অর্থনীতিবিদরা। করোনা আবহের থাক্কা সামলে উঠছে ভারত আশাবাদী তাঁরা। আরবিআই প্রথম ত্রৈমািসক জিডিপি বৃদ্ধির ১৮.৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল। কিন্তু জুন মাসে সেই জিডিপি বৃদ্ধির পরিমান ১০.৫ শতাংশ থেকে কমিেয় ৯.৫ শতাংশ হবে বলে দাবি করে। ২০২০-২১ অর্থবর্ষের প্রথমদুটি ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধি -২৪.৪ শতাংশ এবং -৭.৪ শতাংশ ছিল। করোনা লকডাউনের কারনে এইপরিস্থিতি তৈরি হয়েছিল বলে দাবি করেন অর্থনীতিবিদরা। ২০২১-২২অর্থবর্ষে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এই ত্রৈমাসিক ডিজিপি বৃদ্ধির রিপোর্টই তার প্রমাণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+