Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুম্বইয়ে সমকামীদের প্রেমের শেষে পরিণতি হল ভয়ানক

ত্রিকোণ প্রেমের জেরে মুম্বইয়ে খুন হলেন এক যুবক।

ইনস্টাগ্রামে কয়েকমাস আগে আলাপ, তারপর প্রেম। তবে সেই প্রেমে যে আরও একজন ভাগ বসিয়েছে তা জানতে পারেনি অভিযুক্ত ধবল উনাদকাট। মনের মানুষ পার্থ রাভালের সঙ্গে মহম্মদ আসিফকে দেখে শান্ত থাকতে পারেনি ধবল। মোমবাতির স্ট্যান্ড দিয়ে মাথায় প্রবল জোরে আঘাত করে আহত করে দেয়। পরে হাসপাতালে আহত পার্থ (২৫) মারা যান। পুলিশ ধবলকে গ্রেফতার করেছে।

মুম্বইয়ে ত্রিকোণ সমকামী প্রেমের গল্প, শেষে পরিণতি হল ভয়ানক

ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করা ধবল কান্দিভলির বাসিন্দা। পারিবারিক হোটেলের ব্যবসা সামলাত সে। যাঁকে ধবল মেরেছে সেই পার্থ সঙ্গে সঙ্গে মারা যায়নি। মাথায় সেলাই করে ডাক্তারের পরামর্শ শুনলেই সে বেঁচে যেত। তবে তা না শুনে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ঘটনার দিন ধবল মহম্মদ আসিফের হিল রোডের বাড়িতে যায়। সেখানে ঘরের মধ্যে পার্থকে আসিফের সঙ্গে দেখে সে অগ্নিশর্মা হয়ে ওঠে। বচসার পর সঙ্গে সঙ্গে আক্রমণ করে বসে পার্থকে। ঘরে রাখা মোমবাতির স্ট্যান্ড দিয়ে আক্রমণ শানায়। সঙ্গে সঙ্গে মাথা ফেটে যায় পার্থর।

আসিফের অভিযোগ, তাকেও ধবল আক্রমণ করেছিল। তার নিয়ে গলায় পেঁচিয়ে খুনের চেষ্টা করে। সে কোনওমতে প্রাণে বাঁচে। পরে পুলিশে অভিযোগ জানালে ধবলকে গ্রেফতার করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+