রান্নার গ্যাসের দাম বাড়ল নতুন বছরের প্রথম দিনেই! মধ্যবিত্তের হেঁসেলে ছ্যাঁকা

বছর শুরুর দিনই দাম বাড়ল রান্নার গ্যাসের। আগেই ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছিল। নতুন বছরের প্রথম দিন থেকেই সেই বর্ধিত দাম কার্যকর হল।

বছর শুরুর দিনই দাম বাড়ল রান্নার গ্যাসের। আগেই ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছিল। নতুন বছরের প্রথম দিন থেকেই সেই বর্ধিত দাম কার্যকর হল। বুধবার থেকে এক ধাক্কায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ২১ টাকা ৫০ পয়সা। তবে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম থাকছে অপরিবর্তিত।

কত হল বর্ধিত গ্যাসের দাম

কত হল বর্ধিত গ্যাসের দাম

১ জানুয়ারি থেকে দাম বৃদ্ধির ফলে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম দাঁড়াল ৭৪৭ টাকা। ডিসেম্বরের শুরুতেই রান্নার গ্যাসের দাম একপ্রস্থ বেড়েছিল। তখন এক লাফে ১৯ টাকা বেড়েছিল গ্যাসের ডাম। এবার বাড়ল ২১ টাকা ৫০ পয়য়া। অর্থাৎ এক মাসের মধ্যে ৪০ টাকারও বেশি বাড়ল গ্যাসের দাম।

মধ্যবিত্তদের মাথায় হাত

মধ্যবিত্তদের মাথায় হাত

এক মাসের মধ্যে গ্যাসের দাম দু-দু'বার বৃদ্ধি হওয়ায় মধ্যবিত্তদের মাথায় হাত পড়ার জোগাড় হয়েছে। শুধু এক মাসের মধ্যে দুবার নয়, গত চারমাসে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কয়েকদফায় বেড়েছে ১৪৬ টাকা। অর্থাৎ দাম বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রয়েছে। একইভাবে বজায় রয়েছে মধ্যবিত্তদের দুশ্চিন্তা।

বেড়েই চলেছে, কমার লক্ষণ নেই

বেড়েই চলেছে, কমার লক্ষণ নেই

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। তার সঙ্গে সঙ্গতি রেখেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গ্যাসের মূল্য নির্ধারণ করে। সেই কারণেই প্রতি মাসে গ্যাসের দাম ওঠানামা করে। তবে সাম্প্রতিক অতীতে তা বেড়েই চলেছে, কমার লক্ষণ নেই।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের সঙ্গে গ্যাসেরও দাম বাড়ছে

নিত্যপ্রয়োজনীয় জিনিসের সঙ্গে গ্যাসেরও দাম বাড়ছে

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হু-হু করে। পিঁয়াজের পাশাপাশি আলুর দামও মাত্রা ছাড়াচ্ছে। সবজির দামও আগুন। সম্প্রতি বেড়েছে দুধের দাম। মধ্যবিত্তদের হাতে ছ্যাঁকা লাগছে বাজারে। এবার গ্যাসের দাম আরও বেড়ে যাওয়ায় আরও চিন্তায় মধ্যবিত্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+