করোনার মধ্যেও ভারতকে রাফায়েল জেট সরবরাহ করা হবে সময়েই, জানাল ফ্রান্স

করোনার মধ্যেও ভারতকে রাফায়েল জেট সরবরাহ করা হবে সময়েই, জানাল ফ্রান্স

করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব ফেললেও তারা প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর বলে জানিয়ে দিল ফ্রান্স। জরুরিকালীন সময়েও ভারতের হাতে নির্ধারিত ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান তুলে দেওয়া হবে বলে জানালেন ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লিনেইন।

ভয়াবহ করোনা ভাইরাস

ভয়াবহ করোনা ভাইরাস

বিশ্বব্যাপী ৫৪ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ছাড়িয়ে গিয়েছে। দেশে প্রাণ হারিয়েছেন তিন হাজার আটশো জনেরও বেশি মানুষ। অন্যদিকে ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষ আশি হাজার পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় সাড়ে ২৮ হাজার।

আটকে গিয়েছিল রাফায়েলের উৎপাদন

আটকে গিয়েছিল রাফায়েলের উৎপাদন

৩১ মার্চ পর্যন্ত রাফালের প্রোডাকশন বন্ধ রেখেছিল ফাইটারজেটের নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসোঁ অ্যাভিয়েশন। এর জেরে পাঁচটি রাফায়েল মে মাসে ভারতে আসার কথা থাকলেও সেটি পিছিয়ে গিয়েছিল। তবে জানা যাচ্ছে জুলাই মাসে ভারতের হাতে চলে আসবে নির্ধারিত সব বিমান। অন্তত এমনটাই জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লিনেইন। আর তা হলে চিন ও পাকিস্তানের উপরও একপ্রকার চাপ তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০১৬-র চুক্তি

২০১৬-র চুক্তি

২০১৬-র সেপ্টেম্বর রাফায়েল নিয়ে ফ্রান্স সরকারের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছিল ভারত। মোট ৩৬টি জেট কেনার বিষয়ে চুক্তি হয়েছিল। তার মধ্যে ৩০টি যুদ্ধবিমান এবং ৬টি প্রশিক্ষণ যোগ্য যান। ফ্রান্সের রাফায়েল নির্মাতা সংস্থা দাসোঁ অ্যাভিয়েশন জানিয়েছিল, মোট ৫৯ হাজার কোটি টাকা দামের ৩৬টি রাফাল যুদ্ধবিমান তুলে দেওয়া হবে ভারতের হাতে।

ভারতের হাতে বিমান

ভারতের হাতে বিমান

গত এপ্রিল মাসে ভারতীয় বিমান বাহিনীর হাতে একটি রাফায়েল যুদ্ধ বিমান তুলে দেওয়া হয়েছিল। তারও আগে, গত বছরের ৮ অক্টোবর ফ্রান্সের এয়ারবেসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর হাতে প্রথম রাফায়েল যুদ্ধবিমান তুলে দিয়েছিল ফ্রান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+