সুপ্রিম কোর্টে করোনার থাবা, আক্রান্ত ৪ বিচারপতি! আশঙ্কাজনক অবস্থায় এইমসে ভর্তি ১
করোনা আক্রান্ত সুপ্রিম কোর্টের ৪ বিচারপতি, আশঙ্কাজনক অবস্থায় এইমসে ভর্তি ১
রাজনীতি হোক বা বিনোদন করোনা কোপে বিপর্যস্ত প্রতিটা ক্ষেত্রই। এবার করোনার কোপ পড়ল সুপ্রিম কোর্টেও। একসাথে করোনা আক্রান্ত হলেন চারজন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বর্তমানে দিল্লির এইমসে তাঁকে ভর্তি করা হয়েছে বলে খবর। এদিকে গত বছরও সুপ্রিম কোর্টে থাবা বসিয়েছিল করোনা। করোনার কবলে পড়েছিলেন অনেক কর্মীই।এদিকে দ্বিতীয় পর্বের সংক্রমণেও ফের বাড়ছে আশঙ্কা।

এদিকে গত বছর করোনার সংক্রমিত হয়েছিল ৬ বিচারপতি। এমনকী করোনার বাড়াবাড়ন্তের জেরে সমস্ত মামলার শুনানিও চলে অনলাইনেই। বাড়িতে বসেই কাজ সারছিলেন সকলে। এদিকে কিছুদিন আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল সুপ্রিম কোর্টের প্রায় ৫০ শতাংশ কর্মীর শরীরেই রয়েছে করোনা সংক্রমণ। অন্যদিকে আর মাত্র তিন দিন পরেই সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতির পদে দায়িত্ব নিতে চলেছেন এনভি রমনা। আর শপথগ্রহণের আগেই এই ঘটনায় নতুন করে বাড়ছে উদ্বেগ।
সূত্রের খবর, রমমনার শপথগ্রহণে অনুষ্ঠানে যাঁরা আসবেন তাঁদের সকলের করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক বলে জানা যাচ্ছে। অন্যদিকে ওই দিন যে বিচারপতিরা থাকবেন তাদের মধ্যে ১৫ জনের নামও ইতিমধ্যেই করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে খবর। সূত্রের খবর, উপস্থিতি সকল ব্যক্তিদেরই রিয়েল টাইম করোনা টেস্ট করানো হবে। রিপোর্ট নেগেটিভ এলে সকলেই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রবেশের ছাড়পত্র মিলবে। এদিকে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনার কবলে পড়েছেন ৩ লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ। যা এখনও পর্যন্ত সর্বাকালীন রেকর্ড।












Click it and Unblock the Notifications