লাদাখে চিনের হামলা! ৪ আহত জওয়ানের পরিস্থিতি নিয়ে জানাল ভারতীয় সেনা
সোমবার চিনের হামলায় মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় জওয়ানের। ভারতের পাল্টা হামলায় মৃত্যু হয় ৪৩ জন চিনে সেনা। এই ঘটনায় ৪ আহত ভারতীয় জওয়ানের অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে সেনা সূত্রে।
সোমবার চিনের হামলায় মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় জওয়ানের। ভারতের পাল্টা হামলায় মৃত্যু হয় ৪৩ জন চিনে সেনা। এই ঘটনায় ৪ আহত ভারতীয় জওয়ানের অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে সেনা সূত্রে। অন্যদিকে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের হামলায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের বলিদান ব্যর্থ হবে না।

১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের সেনার হামলায় এক কর্নেল সহ ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছিল। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিন স্থিতাবস্থা পরিবর্তন করতে চাওয়াতেই ভারত ও তিনের মধ্যে সংঘর্ষ বাধে।
ভারতের তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতি এড়ানো যেত, যদি চিনের তরফে উচ্চতর নেতৃত্বের সঙ্গে চুক্তি যদি অনুসরণ করা হত।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না। তিনি বলেন, দেশের ঐক্য ও সার্বভৌমত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ভারত শান্তি চায়। কিন্তু উস্কানি দিলে উপযুক্ত জবাব দেওয়া হবে।












Click it and Unblock the Notifications