Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Telangana Assembly Election 2023: লড়েছেন বাজপেয়ী এবং রাহুলের বিরুদ্ধেও! দেশের “Election King”কে চেনেন?

Telangana Assembly Election 2023: এখনও পর্যন্ত ২৩৬ বার বিভিন্ন ভোটে দাঁড়িয়েছেন! কিন্তু সেভাবে জয় পাননি। তাতে কি? হাল ছাড়েননি তামিলনাড়ুর K Padmarajan। ফের একবার ভোটের ময়দানে তিনি। তেলেঙ্গানার গাজওয়েল আসন (Gajwel constituency) থেকে নির্দল হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন K Padmarajan।

তাৎপর্যপূর্ণ ভাবে এই আসন থেকেই লড়ছেন (Telangana Assembly Election 2023) সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর। লড়াই কঠিন, কিন্ত্যু এবার জয়ের আশা দেখছেন K Padmarajan।

Telangana Assembly Election 2023

K Padmarajan-কে মানুষ চেনেন "Election King" নামেই। তামিলনাড়ু, কর্ণাটক, ইউপি এবং দিল্লির মতো রাজ্যগুলিতে হওয়া একাধিক নির্বাচনে প্রার্থী হয়েছেন K Padmarajan। এমনকি দেশের রাষ্ট্রপতি হিসাবেও নিজের নাম মনোনয়ন দিয়েছিলেন। এবার তেলেঙ্গানা বিধানসভা (Telangana Assembly Election 2023) নির্বাচনেও প্রার্থী হলেন K Padmarajan। তাও আবার কিনা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই। আর তা নিয়ে এখনও পর্যন্ত ২৩৭ বার ভোটে দাঁড়ালেন তিনি।

গাড়ি চাকা সারানোর দোকান রয়েছে তামিলনাড়ুর কে পদ্মরাজনের (K Padmarajan)। যদিও তিনি নিজেকে একজন হোমেপ্যাথিক চিকিৎসক বলতে বেশি ভালোবাসেন। কোনও রাজনৈতিক দলের হয়ে নয়, তামিলনাড়ুর মেট্টুর কেন্দ্রে ১৯৮৮ সালেবিধানসভা নির্বাচনে প্রার্থী হন। আর এরপর থেকে একের পর এক নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং পিবি নরসিংমা রাওয়ের বিরুদ্ধেও ভোটে লড়েছেন "Election King"। শুধু তাই নয়, রাহুল গান্ধীর বিরুদ্ধেও কেরলের Wayanad আসন থেকে লড়েছিলেন তিনি।

K Padmarajan- জানিয়েছেন, তামিলনাড়ুর মেট্টুর কেন্দ্র থেকে ২০১১ সালে ভোটে লড়েছিলাম। আর সেই ভোটে ৬ হাজার ২৭৩ টি ভওট পেয়েছিলেন। আর সেটাই সর্বোচ্চ ভোট তাঁর পাওয়া। তবে বেশ কয়েকটি পঞ্চায়েত নির্বাচনে একটি মাত্র ভোটও পেয়েছেন বলে জানিয়েছেন কে পদ্মরাজন। কিন্ত্য এরপরেও ভেঙে পড়েননি তিনি। ফের পরবরতী নির্বাচনের জন্যে নিজেকে তৈরি করেছেন।

  • আইটি রিটার্ন জমা দেননি

মনোনয়নে (Telangana Assembly Election 2023) জমা দেওয়া হলফনামা অনুযায়ী, K Padmarajan- এর পরিবারের কেউ এখনও আইটি রিটার্ন জমা দেয়নি। 1,10,000 টাকার অস্থাবর সম্পদ পদ্মরাজন আছে বলে দেখিয়েছেন। যার মধ্যে রয়েছে একটি মোপেড আছেন। বার্ষিক আয় মাত্র ১লাখ টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+