BreakingNow: ৮৯ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, শোকের ছায়া রাজনৈতিকমহলে
৮৯ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে একাধিক রোগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। শুধু মুখ্যমন্ত্রী হিসাবে নন, বিজেপির বর্ষীয়ান নেতা হিসাবেও দিনের পর দিন দলের হ
৮৯ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে একাধিক রোগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং।
শুধু মুখ্যমন্ত্রী হিসাবে নন, বিজেপির বর্ষীয়ান নেতা হিসাবেও দিনের পর দিন দলের হয়ে কাজ করে গিয়েছেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিকমহলে। লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন বর্ষীয়ান এই বিজেপি নেতা।
সেখানেই যাচ্ছেন একাধিক বিজেপি নেতা। জানা জাচ্চে, কল্যাণ সিংয়ের মৃত্যুর খবর পেয়ে গোরখপুর সফর স্থগিত করে দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷

শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বর্ষীয়ান নেতার মৃত্যুর খবর পাওয়া মাত্র শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লিখেছেন, 'শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। কল্যাণ সিংজি একজন রাষ্ট্রনেতা, প্রবীণ প্রশাসক, তৃণমূল স্তরের নেতা এবং অসাধারণ একজন মানুষ৷ উত্তর প্রদেশের উন্নয়নে তাঁর ভূমিকা কখনও অস্বীকার করা যায় না। তাঁর ছেলে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দিয়েছেন পাশে থাকার বার্তাও।

রাষ্ট্রীয় শোকের ঘোষণা যোগী আদিত্যনাথের
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, কল্যাণ সিং রাম মন্দির আন্দোলনের একটা বড় মুখ ছিলেন। ওনার মৃত্যু বিজেপির জন্যে অবশ্যই বড় ক্ষতি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে তিনদিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে।
রবিবার সধ্যায় কল্যাণ সিংয়ের নিথর দেহ আলিগড় নিয়ে যাওয়া হবে। সোমবার সকাল থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদাতে তাঁর শেষকৃত্য হবে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।
শুধু বিজেপি নেতারা নয়, কল্যাণ সিংয়ের মৃত্যুতে একাধিক বিরোধী দলের নেতারাও শোকপ্রকাশ করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন
গত কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কল্যাণ সিং। গত ২১ জুন বয়সকালীন একাধিক সমস্যা নিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরে বেশ কিছু সংক্রমণও ধরা পড়ে। আর এরপরেই রাতারাতি লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
কিন্তু ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আর এরপরেই সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয় তাঁকে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শুধু তিনি নয়, অমিত শাহ, রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ বিজেপি নেতাও প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংকে হাসপাতালে দেখে আসেন।

দুবার মুখ্যমন্ত্রী ছিলেন !
৫ জানুয়ারি ১৯৩২ সালে আলিগড়ের মাধুলি বলেল একটি এলাকাতে জন্ম নেন কল্যাণ সিং। বিজেপির বড় নেতাদের থেকে কোনও অংশে তিনি কম ছিলেন না। কল্যাণ সিং দুবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছেন।
শুধু তাই নয়, রাজস্থানের রাজ্যপাল হিসাবেও দীর্ঘদিন কাজ সামলেছেন। রামমন্দির নিয়ে আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি। ওনার পরিচিতি কট্টর এক হিন্দুত্ববাদী এবং ভালো বক্তা হিসাবেও যথেষ্ট অরিচিত ছিল।
কল্যাণ সিংয়ের মতো রাজনেতার মৃত্যু ভারতীয় রাজনীতিতেও বড়সড় ক্ষতি হিসাবে দেখা হচ্ছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব











Click it and Unblock the Notifications