Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী Parkash Singh Badal, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫

প্রয়াত পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল! আজ মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫। তথ্য অনুযায়ী, মোহালির একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া রাজনৈতিকমহলে।

জানা যাচ্ছে, বার্ধক্যজনিত একাধিক সমস্যা ছিল পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনকি শ্বাস নেওয়ার ক্ষেত্রেও নানা সমস্যা দেখা দিয়েছিল সম্প্রতি। আর এরপরেই তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। বলে রাখা প্রয়োজন, শ্বাসকষ্টের একটা সমস্যা দীর্ঘদিন ধরেই ছিল প্রকাশ সিং বাদলের।

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী Parkash Singh Badal

যদিও গত বছর করোনাতে আক্রান্ত হয়েছিলেন তিনি। আর এরপর থেকে এই সমস্যা আরও বেড়ে যায় বলে জানা গিয়েছে বর্ষীয়ান আকালি দলের নেতা প্রকাশ সিং বাদল পাঁচবারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন পাঞ্জাব থেকে। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন।

বলে রাখা প্রয়োজন, প্রকাশ সিং বাদলের জন্ম আট ডিসেম্বর ১৯২৭ সালে হয়। পাঞ্জাবের একটি ছোট শহর গ্রাম আবুল খুরানার জাট শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোট থেকে রাজনীতিতে খুব একটা টান ছিল না। পিসিএস অফিসার হতে চেয়েছিলেন প্রকাশ সিং বাদল। কিন্তু অকালি নেতা জিয়ানি কর্তার সিংয়ের শরণে এসে প্রভাবিত হন তিনি। এবং ধীরে ধীরে রাজনীতির ময়দানে পা রাখেন।

১৯৪৭ সালে গ্রামের সরপঞ্জ নির্বাচিত হন। আর সেটাই ছিল প্রকাশ সিং বাদলের রাজনৈতিক সফর। আর এরপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি। দীর্ঘ দুদশকেরও বেশি সময় ধরে পাঞ্জাবের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ছিলেন এই রাজনৈতিক চরিত্র। প্রকাশ সিং বাদল ১৯৫৭ সালে তার প্রথম বিধানসভা নির্বাচনে জিতেছিলেন। ১৯৭০ সালে পাঞ্জাবের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হন প্রকাশ সিং বাদল। যখন তাঁর বয়স ছিল ৪৩ বছর। পাঁচ বার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তিনি।

দীর্ঘ কাল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকায় একটি রেকর্ডও তৈরি করেছিলেন প্রয়াত এই রাজনীতিবিদ। সবথেকে যুব মুখ্যমন্ত্রী হিসাবে একদিকে যখন দায়িত্ব পালন করেছিলেন। তেমনই সবথেকে বয়স্ক মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন। ২০১৭ সালে পাঁচবারের জন্যে মুখ্যমন্ত্রীর শপথ নিচ্ছিলেন বাদল তখন তাঁর বয়স ছিল ৯০ বছর।

পাঞ্জাবের দীর্ঘকাল মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিক অবদান রেখে গিয়েছেন প্রকাশ সিং বাদল। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা গোটা পাঞ্জাব। ইতিমধ্যে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব প্রবীণ এই রাজনীতিবিদের প্রইয়ানে শোকবার্তা দিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+