কী হতে চলেছে লাদাখ পরিস্থিতি, চিনের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে ফ্রান্সের সঙ্গে কথা বিদেশমন্ত্রীর
কী হতে চলেছে লাদাখ পরিস্থিতি, চিনের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে ফ্রান্সের সঙ্গে কথা বিদেশমন্ত্রীর
লাদাখে চিনের সঙ্গে ভারতের সংঘাত শুরু হয়েছে। তার দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। করোনা আবহের মধ্যে চিনের আগ্রাসনকে অনেক দেশই সমর্থন করেনি। তার মধ্যে ফ্রান্সও রয়েছে। সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে লাদাখ ইস্যুতে আলোচনা হয়েছে ফ্রান্সের বিদেশমন্ত্রীর।

ফ্রান্সের সঙ্গে লাদাখ নিয়ে আলোচনা
করোনা পরিস্থিতিতেও লাদাখের দিকে তাকিয়ে রয়েছে বিশ্বের অধিকাংশ দেশ। রাশিয়া আগেই ভারতের পাশে দাঁড়িয়েছে। ফ্রান্সও ভারতকে সমর্থন জানিয়েছে। সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে লাদাখ নিয়ে আলোচনা হয় ফ্রান্সের বিেদশমন্ত্রীর। সেখানে জয়শঙ্কর জানিেয়ছেন লাদাখ নিয়ে সমাধান সূত্র বের করে নেবে ভারত।

রাফালে আসছে ভারতে
লাদাখের চিনের আগ্রাসনের মধ্যেই ফ্রান্স থেকে আরও ৬টি রাফালে যুদ্ধ বিমান আসছে ভারতে। অগস্টেই সেগুলি ওড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তার জন্য স্কোয়াড্রনের প্রশিক্ষণ নেওয়া হয়ে গিয়েছে। ট্রায়াল রানের পরেই সেগুলি আকাশে উড়বে বলে জানানো হয়েছে বায়ুসেনার পক্ষ থেকে।

কূটনৈতিক আলোচনা চলছে
বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন ভারত এবং চিন দুই দেশের মধ্যেই দফায় দফায় কূটনৈতিক আলোচনা চলছে। কয়েকদিন আগেই ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ফোন করে লাদাখ সীমান্তে শহিদ জওয়ানদের জন্য সমবেদনা জানিয়েছিলেন।

ব্যর্থ সেনা পর্যায়ে আলোচনা
তৃতীয় দফায় ১২ ঘণ্টা ধরে বৈঠক চলার পরেও সেনা পর্যায়ে আলোচনা ব্যর্থ হয়েছে লাদাখ সীমান্তে। চিন কোনওভাবেই অবস্থান বদল করতে রাজি নয়। তাই দুই দেশই সীমান্তে সেনা তৎপরতা বাড়িয়েছে। অন্যদিকে চিনকে শিক্ষা দিয়ে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত।












Click it and Unblock the Notifications