জম্মু–কাশ্মীরের স্বাস্থ্য প্রকল্পের জন্য কেন্দ্র সরকার ৮০০ কোটি বরাদ্দ অর্থ দিল
জম্মু–কাশ্মীরের স্বাস্থ্য প্রকল্পের জন্য কেন্দ্র সরকার ৮০০ কোটি বরাদ্দ অর্থ দিল
জম্মু–কাশ্মীরের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্পের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় কেন্দ্র সরকার বরাদ্দ ৯০০ কোটি টাকার মধ্যে ৮৩৩.৬৪ কোটি টাকা ছেড়েছে। শুক্রবার এই তথ্য দিয়েছে সরকারি মুখপাত্র।

সরকারি ওই মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন প্যাকেজের (পিএমডিপি) আওতায় অনুমোদিত মোট ১৪৪ টি চালু ও নতুন স্বাস্থ্য প্রকল্পের মধ্যে ৪৮ টি প্রকল্প শেষ হয়েছে এবং শীঘ্রই তা কার্যকর হবে। পিএমডিপির আওতায় থাকা প্রকল্পগুলি নিয়ে পর্যালোচনা করার জন্য শ্রীনগরে বৈঠক ডাকেন স্বাস্থ্য–মেডিক্যাল শিক্ষার আর্থিক কমিশন অতুল দুল্লু।
বৈঠকে ঠিক হয় যে ৯৬টি স্বাস্থ্য প্রকল্প আগামী আর্থিক বছর ২০২০–২১ সালের মধ্যে শেষ করতে হবে। আর্থিক কমিশন সকল কার্যনির্বাহক সংস্থাদের নির্দেশ দিয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যেন সব প্রকল্পের কাজ যেন শেষ হয়। দুল্লু জানান, প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অনন্তনাগ, বারামুল্লা, সোপিয়ান, রিয়াসি, কিস্তওয়ার, কুলগাম, গাণ্ডেরবালে জেলা হাসপাতাল। ডিপ্লোমেট ইন ন্যাশনাল বোর্ডের উচিত সোপিয়ারের উপ–জেলা হাসপাতালকে আগে প্রাধান্য দেওয়া এবং তার কাজ শীঘ্রই শেষ করা।












Click it and Unblock the Notifications