সরলেন রবিশঙ্কর প্রসাদ, এলেন জ্যোতিরাদিত্য! মোদী মন্ত্রিসভায় পরিবর্তনে ৫ বড় আশ্চর্য

বহু প্রতীক্ষিত মোদী ক্যাবিনেটের সম্প্রসারণ (Modi cabinet reshuffle) হল এদিন। যদিও এই সম্প্রসারণ ছিল ২০১৯-এর মে মাসে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে প্রথমবার সম্প্রসারণ। এদিন উল্লেখযোগ্য ছিল বেশ কয়েকজন

বহু প্রতীক্ষিত মোদী ক্যাবিনেটের সম্প্রসারণ (Modi cabinet reshuffle) হল এদিন। যদিও এই সম্প্রসারণ ছিল ২০১৯-এর মে মাসে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে প্রথমবার সম্প্রসারণ। এদিন উল্লেখযোগ্য ছিল বেশ কয়েকজন পুরনো মন্ত্রীর ইস্তফা এবং মন্ত্রিসভায় নতুন মন্ত্রীদের অন্তর্ভুক্তি। তবে এর মধ্যে বেশ কিছু আশ্চর্যজনক (surprises) ঘটনাও ঘটেছে।

১) অন্যদের মধ্যে হর্ষবর্ধন এবং রবিশঙ্কর প্রসাদের ইস্তফা

১) অন্যদের মধ্যে হর্ষবর্ধন এবং রবিশঙ্কর প্রসাদের ইস্তফা

এদিন মন্ত্রিসভার সম্প্রসারণের পথ সুগম করে দিতে ইস্তফা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, রসায়ন ও সার মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে হর্ষবর্ধনের সময়ে দেশের মানুষ করোনার দ্বিতীয় তরঙ্গ সামলাতে দেখেছে সরকারকে। বিরোধীদের পক্ষ থেকে অক্সিজেন এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে কঠোর সমালোচনা করা হয়েছে।
অন্যদিকে রবিশঙ্কর প্রসাদ সরকারের নতুন তথ্যপ্রযুক্তি আইনের মধ্যে দিয়ে টুইটারের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন। অন্যদিকে মন্ত্রিসভা থেকে প্রকাশ জাভড়েকরের প্রস্থানও আশা করতে পারেননি অনেকেই।

২) জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অন্তর্ভুক্তি

২) জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অন্তর্ভুক্তি

এনডিএ নেতা হিসেবে প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ২০২০-র মার্চে সিন্ধিয়ার নেতৃত্বে মধ্যপ্রদেশের ২২ জন বিধায়ক ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। যার জেরে মধ্যপ্রদেশের কমলনাথ মন্ত্রিসভার পতন হয়। যার জেরে বিজেপি রাজ্যে ফের ক্ষমতায় আসে।

৩) চিরাগের আপত্তি সত্ত্বেও মন্ত্রিসভায় পশুপতি পরশ

৩) চিরাগের আপত্তি সত্ত্বেও মন্ত্রিসভায় পশুপতি পরশ

এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন লোক জনশক্তি পার্টি পশুপতি পরশ। যদিও এই নিয়ে ক্ষেপে নিয়ে ভাইপো চিরাগ পাসোয়ান। চিরাগ বলেছেন, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন, যাতে এলজেপির কোটায় পরশকে মন্ত্রিসভায় স্থান না দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পরে এলজেপির স্থান ফাঁকাই ছিল মন্ত্রিসভায়। চিরাগ জানিয়েছেন, পরশকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

৪) মন্ত্রিসভায় বাড়ল মর্যাদা

৪) মন্ত্রিসভায় বাড়ল মর্যাদা

এবারের মন্ত্রিসভার সম্প্রসারণে বেশ কয়েকজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাজ্যমন্ত্রীর পদমর্যাদা বেড়েছে। তাঁদের মধ্যে রয়েছেন হরদীপ সিং পুরি, অনুরাগ ঠাকুর, কিষাণ জি রেড্ডি। এদিন তাঁরা নতুন করে শপথও নিয়েছেন।

৫) সর্বানন্দ সোনওয়ালের অন্তর্ভুক্তি

৫) সর্বানন্দ সোনওয়ালের অন্তর্ভুক্তি

এবারের অসমের বিধানসভা নির্বাচনের পরে হিমন্ত বিশ্বশর্মাকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। সেই সময়েই জানা গিয়েছিল সোনওয়ালকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। এদিন তাই করা হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+