মুখ্যমন্ত্রী হয়েই প্রথম ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত হেমন্ত সোরেনের

শপথ নেওয়ার পরে প্রথম ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের।

শপথ নেওয়ার পরে প্রথম ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। এদিন তিনি পাথারঘরি আন্দোলনে যুক্ত আদিবাসীদের বিরুদ্ধে চলা সব মামলা তুলে নিয়েছেন। এছাড়াও ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট এবং সাঁওতাল পরগনা টেনান্সি অ্যাক্টের বিরুদ্ধে যাঁরা আন্দোলন করেছিলেন, তাঁদের বিরুদ্ধে মামলাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী হয়েই প্রথম ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত হেমন্ত সোরেনের

এদিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নেন হেমন্ত সোরেন। প্রায় সারা দেশ থেকেই আগত বিজেপি বিরোধী নেতারা এই শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। দেশব্যাপী সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন চলার সময়ে এই জমায়েত যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অভিযোগ পূর্বতম রঘুবর দাস সরকার সাঁওতাল পরগনা টেনান্সি অ্যাক্ট এবং ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট ২০১৬-র মাধ্যমে আদিবাসীদের মনোভাবে আঘাত করেছিলেন। ঝাড়খণ্ড বিধানসভায় কোনও রকমের আলোচনা ছাড়াই আইনে সংশোধন করা হয়েছিল।

এরপরেই ঝাড়খণ্ডে বড় ধরনের আন্দোলন ছড়িয়ে পড়েছিল। মূলত উন্নয়নমূলক কাজে জমি অধিগ্রহণ করা নিয়ে আইনে সংশোধনকে ঘিরেই আন্দোলন ছড়ায়। আইনের সংশোধনের বিরুদ্ধে জেএমএম বিধানসভার ভিতরে ও বাইরে আন্দোলন চালিয়ে গিয়েছে।

এছাড়াও ঝাড়খণ্ডে গতবছরে পাথালঘরি আন্দোলনও হিংসাত্মক রূপ নেয়। এই আন্দোলনে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাকে ভারত থেকে আলাদা ঘোষণা করে দেওয়া হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+