রাহুল গান্ধীর পর বিতর্কে জড়ালেন বিজেপি মন্ত্রী, নির্বাচন বিধি ভাঙায় মামলা দায়ের
বিহারে এদিন অনুষ্ঠিত হল প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। আর আদর্শ আচরণবিধি ভেঙে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা তথা বিহারের মন্ত্রী প্রেম কুমার। মাস্ক পরে এবং দলের প্রতীক আঁকা চাদর গায়ে দিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত হন তিনি। এর জেরে আদর্শ আচরণবিধি ভঙ্গ করার জন্য জেলাশাসককে প্রেম কুমারের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে তারা। এর আগে প্রথম দফার ভোটের শুরুতেই টুইটারে প্রচার করেন রাহুল গান্ধী। বিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনে যায় বিজেপি।

এদিকে গয়ার ১২০ নম্বর পোলিং বুথে বাইকে করে পৌঁছান মন্ত্রী। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ করেননি। সূত্রের খবর, এই ঘটনায় প্রেম কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি ভঙ্গ করার জন্য জেলাশাসককে প্রেম কুমারের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে তারা।
বিগত প্রায় তিন দশক ধরে গয়া বিধানসভা কেন্দ্রটি দখলে রেখেছে বিজেপি। ১৯৯০ সাল থেকে লাগাতার ৭ বার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন প্রেম কুমার। প্রেম কুমারকে এবার চ্যালেঞ্জ জানাচ্ছেন কংগ্রেসের আখউরি ওঙ্কার নাথ ওরফে মোহন শ্রীবাস্তব। এর আগে ২০০৫ এবং ২০১০ সালেও প্রেম কুমারের বিরুদ্ধে লড়েছিলেন মোহন, তবে দুই বারই হারের সম্মুখীন হন তিনি। যদিও ২০০৭ সাল থেকে গয়া শহরের ডেপুটি মেয়র পদে রয়েছেন মোহন।












Click it and Unblock the Notifications