লকডাউন ৪.০-তে কেমন থাকবে রেল পরিষেবা ? জেনে নিন এক নজরে
লকডাউন ৪.০-তে কেমন থাকবে রেল পরিষেবা ? জেনে নিন এক নজরে
তৃতীয় দফার পর আরও দু'সপ্তাহ বাড়ানো হল লকডাউনের মেয়াদ। এই লকডাউন ৪.০ চলবে আগামী ৩১ শে মে পর্যন্ত। আগের মতোই এই দফাতেও বন্ধ থাকবে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকবে রেল, মেট্রোরেল এবং সমস্ত ধরণের বিমান পরিষেবাও। এদিন ভারতীয় রেলের মুখপাত্র আরডি বাজপেয়ী জানায়, সর্বোপরি তৃতীয় দফার মতই বিধিনিষেধ থাকবে চতুর্থ দফার লকডাউনেও। কেবলমাত্র শ্রমিক স্পেশাল ট্রেন, এবং মালবাহী ১৫ জোড়া বিশেষ ট্রেন চলবে।

অন্যদিকে, জুন মাসের শেষ পর্যন্ত অন্য কোনও যাত্রীবাহী ট্রেন চলবে না বলেও জানানো হয়েছে রেলের তরফে। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে সমস্ত যাত্রীবাহী ট্রেনের টিকিট। চলবে শুধুমাত্র স্পেশাল ট্রেন। রেল সূত্রে খবর, ওই বাতিল টিকিটের অর্থ জন সাধারণকে শীঘ্রই ফেরত দেওয়া হবে। অন্যদিকে, শ্রমিক স্পেশাল ট্রেনগুলি মূলত ভিন রাজ্যে আটকে পরা শ্রমিকদের ফিরিয়ে আনার জন্যই চালানো হবে।
পাশাপাশি লকডাউন ৪.০ তে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল সহ বিভিন্ন খাওয়ারের দোকান থেকে রেস্তোরাঁ। রাজ্যের অনুমতি নিয়ে চলতে পারে আন্তঃরাজ্য বাস, গাড়ি। ৬৫ বছরের ঊর্ধে ব্যক্তি, গর্ভবতীদের বাইরে বেরোনোর উপর আরোপ করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা। ১০ বছরের শিশুদের বাড়ির বাইরে বেরোতেই নিষেধ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
জোম্যাটোর পর এবার ১১০০ জন কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল সুইগি












Click it and Unblock the Notifications