সর্দার পটেলের পর এবার বড় পর্দায় নরেন্দ্র মোদীর ভূমিকায় পরেশ রাওয়াল

ছোটবেলায় ট্রেনর প্ল্যাটফর্মে চা বিক্রি করতেন। চোখে ছিল একরাস স্বপ্ন ছিল। সেখান থেকে শুরু করে আজ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সফরটা ছায়াছবির থেকে কোনও অংশে কম না। মোদীর জীবনের এই মূল্যবান অভিজ্ঞতার সফরটাই ক্যামেরাবন্দি হতে চলেছে লোকসভা ভোটের মুখে।
মোদীর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে অনেকদিন ধরেই মুখিয়ে রয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল। গত বছর বিধানসভা নির্বাচনে মোদীর হয়ে নির্বাচনও সেরেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এই ছবিতে তিনিই মোদীর ভূমিকায় অভিনয় করবেন। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী এই ছবি নিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সঙ্কেতও মিলেছে। উল্লেখ্য, এক বছর আগে সর্দার বল্লভ ভাই পটেলের জীবনী নিয়ে তৈরি হওয়া ছায়াছবি 'সর্দার'-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল।
সূত্রের খবর অনুযায়ী মোদীর সঙ্গে আলোচনা-পরামর্শ করেই ছবির কাজ এগোবে। ছবির প্রযোজকরা ইতিমধ্যেই মোদীর সঙ্গে কয়েক দফা আলোচনা সেরে ফেলেছেন। কিছুটা বাস্তব ও কিছুটা কাহিনীর রসায়ণেই তৈরি হবে ছবিটি।
হতে পারে কাকতলীয়। হতে পারে নির্বাচনী প্রচারের অঙ্ক। মোদী ঘনিষ্ঠরা অবশ্য দ্বিতীয় বিকল্পের সপক্ষেই হাত তুলছেন। সর্দার পটেলকে নিয়ে যখন বিজেপি-কংগ্রেস দড়ি টানাটানি তখন বড় পর্দায় ব্যবহৃত সর্দার প্যাটেলের মুখই আবার মোদীরও মুখ হবে এটা কাকতলীয় হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন তাঁরা। কারণ ইতিমধ্যেই নেহেরু-গান্ধী পরিবারকে খাটো দেখাতে সর্দার পটেলকে হাতিয়ার করেছেন মোদী। এমনকী গুজরাতে সর্দার পটেলের বিশ্বের দীর্ঘতম উচ্চতার ঐক্যমূর্তি তৈরিও করেছেন। ফের বড়পর্দায় ব্যবহৃত সর্দার পটেলের মুখকে মোদীর চরিত্রায়ণে ব্যবহার করা আর যাই হোক কাকতালীয় হতে পারে না বলেই মনে করছেন তারা।
অবশ্য ছবির নির্মাতা মিতেশ পটেল বলছেন নির্বাচনের সঙ্গে এই ছবির কোনও সম্পর্খ নেই। যখন ছবির ভাবনা হয়েছিল তখনও মোদী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়নি। তবে অনেকেরই অনুমান, ছবি তৈরির পরিকল্পনা পুরনো হলেও নির্বাচনের আগে যখন নাকি মোদী দিল্লির মসনদে বসার স্বপ্ন দেখছেন, তখনই তার উপর তৈরি ছায়াছবি মোদীর দূরদর্শীতারই পরিচয় দিচ্ছে।
-
কালবৈশাখীর ঝাপটায় ঠান্ডা হাওয়া! ২০ ডিগ্রির নীচে কলকাতার তাপমাত্রা, আজ কোথায় কোথায় ঝড়বৃষ্টি? -
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি












Click it and Unblock the Notifications