বাড়ছে আশঙ্কা! আক্রান্তের পর মৃত্যুর নিরিখেও সেপ্টেম্বরে নয়া রেকর্ড ভারতের

করোনায় মৃত্যুর নিরিখে সেপ্টেম্বরেই নয়া রেকর্ড ভারতের

ক্রমেই করোনা উদ্বেগ বাড়ছে গোটা দেশজুড়েই। দৈনিক আক্রান্তের নিত্য নতুন রেকর্ডের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। ইতিমধ্যেই গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ ছুঁইছুঁই। এদিকে গত দু-সপ্তাহে ভারতে মৃতের সংখ্যা বিশ্বের অন্যান্য প্রায় সমস্ত দেশকেই ছাপিয়ে গেছে বলে জানা যাচ্ছে।

বাড়ছে আশঙ্কা! আক্রান্তের পর মৃত্যুর নিরিখেও সেপ্টেম্বরে নয়া রেকর্ড ভারতের

এদিকে সোমবার পর্যন্ত ভারতে মারা গেছেন ৮১ হাজারের বেশি মানুষ। যার মধ্যে গত ১৯দিনেই মৃত্যু হয়েছে ২০ হাজারের বেশি মানুষের। পরিসংখ্যান বলছে এই কদিনে গড়ে মারা গেছেন ১ হাজারেরও বেশি মানুষ। করোনা মৃত্যুর নিরিখে গোটা সেপ্টেম্বরের প্রথম দু-সপ্তাহ ভারত নজর কেড়েছে গোটা দেশেরই।

শেষ ১৪ দিনে গোটা বিশ্বের মধ্যে করোনা সংক্রমণের জেরে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতেই। সোমবার সারাদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৭০ জনের। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত শুধুমাত্র সেপ্টেম্বরে ভারতে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৬৪ জনের। যদিও খানিক আশার কথা শুনিয়ে গত কয়েকদিনের রেকর্ড ভেঙে সোমবার খানিকটা হলেও কমেছে সংক্রমণের বহর। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৬৬৩ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+