কেন্দ্র এক পা বাড়ালে আমরা দু'কদম হাঁটব! আন্দোলনে দাড়ি টানার ইঙ্গিত কৃষকদের?

২৮ দিন হয়ে গেল এই আন্দোলনের। পাঁচ দফা বৈঠকেও সমস্যার সমাধআন সূত্র মেলেনি। এই পরিস্থিতিতে বুধবার ফের নিজেদের মধ্যে বৈঠকে বসে কৃষক সংগঠনগুলি। কেন্দ্রের বক্তব্য, তারা কথা বলতে রাজি, দিনক্ষণ ঠিক করুক প্রতিবাদী কৃষকরা। তবে আন্দোলনরত কৃষকরা বৈঠকে বসলেও কেন্দ্রের সেই ডাকে সারা দেয়নি।

কৃষকরা নিজেদের মধ্যে বৈঠকে বসেন

কৃষকরা নিজেদের মধ্যে বৈঠকে বসেন

বুধবার বিকেলে ফের কৃষকরা নিজেদের মধ্যে বৈঠকে বসেন। বৈঠকে তাঁদের আলোচ্য বিষয় ছিল কেন্দ্রের সঙ্গে ফের আলোচনায় বসা। সেই বৈঠকের পরই কেন্দ্রকে চিঠি দিয়েছেন কৃষকরা। চিঠিতে সরকারের সঙ্গে ফের আলোচনায় বসতে ইচ্ছাপ্রকাশ করেছেন কৃষকরা। তবে কৃষকদের শর্ত, সরকারকে প্রথমে যথোপযুক্ত প্রস্তাব দিতে হবে।

তোমর কৃষি আইনগুলির পক্ষে প্রচার করছেন

তোমর কৃষি আইনগুলির পক্ষে প্রচার করছেন

পাঞ্জাবের কৃষক নেতাদের অধিকাংশের অভিযোগ করেছেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষি আইনগুলির পক্ষে প্রচার করছেন। তিনি আলোচনায় বসার আবেদন জানাচ্ছেন বটে, কিন্তু কৃষি আইন বাতিল করার কথা বলছেন না। এদিকে কৃষি আইনের বিরুদ্ধে কংগ্রেস সাংসদরা দেশ জুড়ে দুই কোটি সই সংগ্রহ করেছেন। সেই স্বাক্ষর সম্বলিত কাগজটি রাহুল তুলে দেবেন রাষ্ট্রপতির হাতে।

পারস্পরিক বোঝাপড়ার প্রক্রিয়া শুরু

পারস্পরিক বোঝাপড়ার প্রক্রিয়া শুরু

বুধবার বৈঠকের পর যোগেন্দ্র যাদব সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা সরকারের কাছে আর্জি রাখছি, আবার যেন সেই একই অর্থহীন সংশোধনীর কথা না বলা হয়, যা আমরা ইতিমধ্য়েই নাকচ করে দিয়েছি। লিখিত আকারে বিস্তারিত প্রস্তাব দেওয়া হোক। যার ফলে দ্রুত পারস্পরিক বোঝাপড়ার প্রক্রিয়া শুরু করা যায়। স্বচ্ছ উদ্দেশ্যে ও খোলা মনে সরকার যাতে আলোচনায় বসে, তার জন্য আমরা অপেক্ষা করছি।'

অনড় কৃষকদের বিক্ষোভ অব্যাহত

অনড় কৃষকদের বিক্ষোভ অব্যাহত

কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকদের বিক্ষোভ অব্যাহত আজও। দিল্লি সীমানায় কৃষকদের বিক্ষোভের আজ ২৯তম দিন। কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বনধ পালন করেন কৃষকরা। সেইসঙ্গে ৩২টি কৃষক ইউনিয়নের প্রধানরা অনশনে বসেন। একাধিকবার সরকারের সঙ্গে কৃষকরা আলোচনার টেবিলে বসলেও জট কাটেনি। কৃষকদের ক্ষোভ মেটাতে নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছে সরকার। কবে ফের বৈঠক, সেজন্য় দিন নির্ধারণ করতে আহ্বান জানানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+