কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় 'এক' হয়েছে দেশ! 'প্রতিবাদের ভাষা' মুছেছে দূরত্ব

কৃষি আইন বাতিলের দাবিতে কয়েকদিন ধরেই উত্তাল রয়েছে দিল্লি। এক সপ্তাহেরও বেশি সময় ধরে দিল্লির একাধিক সীমান্ত এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছে একাধিক কৃষক সংগঠন। আর এবার কৃষকদের আন্দোলন ও বনধকে সমর্থন জানাল ১১টি রাজনৈতিক দল।

কৃষকদের বনধকে সমর্থন জানায় বিরোধী দলগুলি

কৃষকদের বনধকে সমর্থন জানায় বিরোধী দলগুলি

কৃষকদের আন্দোলন ও বনধকে সমর্থন জানাল ১১টি রাজনৈতিক দল। সেই তালিকায় রয়েছে কংগ্রেস, ডিএমকে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, সিপিআই(এম), সিপিআই-এমএল, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, রেভলিউশনারি সোশালিস্ট পার্টি ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। সমর্থন জানিয়েছে জম্মু-কাশ্মীরের পিএজিডি জোটও।

কৃষক সংগঠনের তরফে কী বলা হয়

কৃষক সংগঠনের তরফে কী বলা হয়

এদিকে কৃষক সংগঠনের তরফে বলা হয়েছে, সরকারের সঙ্গে আলোচনায় তাঁরা তিনটি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন৷ কিন্তু সরকার আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত কৃষকদের প্রতিনিধিদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে।

কোনও সমাধান সূত্র মেলেনি

কোনও সমাধান সূত্র মেলেনি

যদিও এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। বনধের অংশ হিসেবে হাইওয়ে টোল গেটগুলিতে অবরোধ করবেন কৃষকরা৷ সরকারকে কোনও প্রকার টোল আদায় করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তাঁরা৷

রাজনৈতিক দলগুলির সমর্থনকে স্বাগত জানিয়েছে কৃষক সংগঠন

রাজনৈতিক দলগুলির সমর্থনকে স্বাগত জানিয়েছে কৃষক সংগঠন

পাশাপাশি রাজনৈতিক দলগুলির সমর্থনকে স্বাগত জানিয়েছে কৃষক সংগঠন এআইকেএসসিসি। তাদের মতে, রাজনৈতিক দলগুলির সমর্থন থেকে বোঝা যাচ্ছে যে সমাজের একটা বড় অংশ কেন্দ্রীয় সরকারের কৃষক আইনের বিরোধিতা করছে আর তারা কৃষকদের পাশে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+