রাস্তায় পেরেকের পর, এবার জালের ছাউনি! কৃষক বিক্ষোভ ঘিরে টিকরি সীমান্তে কোন বন্দোবস্ত পুলিশের

পথ আগেই ঢেকেছে পেরেকে। আর এবার বিক্ষোভ রুখতে 'জাল' বিছিয়ে দিল দিল্লি পুলিশ। টিকরি সীমান্তে বিক্ষোভকারীদের পাথর ছোঁড়ার আশঙ্কায় এলাকায় জাল বিছিয়ে দিয়েছে দিল্লিপুলিশ। ফলে ক্রমেই টিকরি সীমান্ত এবার দুর্গের রূপ নিতে শুরু করল। কৃষক বিক্ষোভ ঠেকাতে সরকার কতটা মরিয়া তা প্রমাণ করে দিল প্রশাসন।

Farmers protest latest update, police use nets to prevent stonepelting at Tikri border

প্রসঙ্গত, টিকরি,সিংঘু, গাজিপুর সীমান্তে প্রবলভাবে নিরাপত্তা বন্দোবস্ত কঠোর করা হচ্ছে। সেখানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, ব়্যাফ নামানো হয়েছে। এদিকে, ধরনাস্থলের এলাকায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। মনে করা হচ্ছে, ধরনাস্থলকে এভাবে দুর্গে রূপান্তরিত করে, বাকি কৃষকরা যাতে সেখানে পৌছতে না পারেন, তার বন্দোবস্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসে লাকেল্লার বুকে প্রবল হিংসার ঘটনার পর থেকে এমন পরিস্থিতি দিল্লি সীমান্তে। প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির বুকে যেভাবে হিংসার ছবি উঠে আসে, তাতে ৩৯৪ জন নিরাপত্তা বাহিনীর কর্তব্যরত কর্মী আহত হন। এরপর থেকে কৃষক বিক্ষোভ নিয়ে একচুল জায়গা ছাড়তে রাজি হয়নি প্রশাসন। কডা নিরাপত্তা দিয়ে যাবতীয় অপ্রীতিকর ঘটনাকে রোখার বন্দোবস্ত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+