'বাংলায় আইনের নয়, শাসকের আইন চলে!' উপরাষ্ট্রপতি হয়েও ধনখড়ের নজরে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি
বাংলায় আইনের শাসন নয়, শাসকের আইন চলে! উপরাষ্ট্রপতি হওয়ার পরেও ধনখড়ের মুখে বাংলার আইনশৃঙ্খলা
মধ্যের মাস চারেক সময় তাঁর মুখে পশ্চিমবঙ্গ নিয়ে কিছু শোনা যায়নি। এরর মধ্যে তিনি রাজ্যপাল থেকে দেশের উপরাষ্ট্রপতি হয়েছেন। সব থেকে বড় কথা হল তিনি এই রাজ্যে থেকে গিয়েছেন প্রায় ৩ বছর। তিনি মানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ফের একবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন। তবে রাজ্যপাল থাকার সময়ের মতা তৃণমূল বলেছে, জগদীপ ধনখড়ের এই মন্তব্য গ্রহণযোগ্য নয়।

বাংলায় শাসকের আইন
জেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় গিয়েছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের এক অনুষ্ঠানে। সেখানে তিনি বলেন, তিন বছর বাংলায় রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন। সেই সময় বাংলার আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল বাংলায় আইনের শাসন নয়, শাসকের আইন চলে। রাজ্যপাল থাকার সময়ে ধনখড় বারে বারে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়ালেও উপরাষ্ট্রপতি হওয়ার পরে তিনি প্রথমবার এই ধরনের মন্তব্য করলেন।

২০১৯-এ দায়িত্ব গ্রহণের পর থেকে সংঘাত
জগদীপ ধনকর ২০১৯-এ রাজ্যের রাজ্যপাল হয়ে আসেন। প্রথম থেকেই সংঘাতে জড়ান রাজ্যপাল। তৎকালীন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় আন্দালনের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আটকে পড়েন। সেখানে ছুটে গিয়েছিলেন রাজ্যপাল। পরবর্তী সময়েও রাজ্য প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা ছাড়াও রাজ্যের বিভিন্ন নীতি নিয়ে সংঘাত হয়েছে। কোনও ঘটনা হলেই রাজ্যপাল থাকার সময়ে ধনখড় টুইটে সেই ঘটনা তুলে ধরতেন। তাঁর সঙ্গে বাংলার তৃণমূলর সরকারের সর্বশেষ সংঘাতের বিষয় ছিল উপাচার্য নিয়োগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁকে সরিয়ে মুখ্যমন্ত্রীকেই রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদে বসানোর আইন পাশ করে। এছাড়াও রাজ্যপালকে এড়িয়েই উপাচার্য নিয়োগের ব্যাপারে পদক্ষেপ নেয়।

দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কথাও উল্লেখ
জগদীপ ধনখড় জাতীয় মানবাধিকার কমিশনের অনুষ্ঠানে গিয়ে দেশে সাম্প্রদায়িক ও রাজনৈতিক হিংসা বৃদ্ধির কথা উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে শুধু রাজ্য কিংবা দেশে নয়, বিশ্বেই এর প্রভাব পড়বে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, যখন শাসকের আইন, আইনের শাসনকে ছাপিয়ে যায়, তখন বিশ্বের যে কোনও প্রান্তেই খারাপ পরিস্থিতি তৈরি হয়। পশ্চিমবঙ্গে তাঁর কার্যকালের প্রায় শেষের দিকে রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেছিলেন, এই ধঝরনের হত্যাকাণ্ড সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। মহিলা ও শিশুদের জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে, গণতন্ত্রে এর থেকে কষ্টের আর কিছু নেই।

গুরুত্বে নারাজ তৃণমূল
তবে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। প্রবীন সাংসদ সৌগত রায় বলেছেন, ধনখড়ের মন্তব্য গ্রহণযোগ্য নয়। তাঁর মন্তব্যের সঙ্গে তিনি একমত নন বলেও জানিয়েছেন সৌগত। পাশাপাশি ধনখড়ের মন্তব্যে নিন্দা করার পাশাপাশি আপত্তিও জানিয়েছেন। সৌগত রায় বলেছেন, উপরাষ্ট্রপতি হিসেবে রাজ্যসভার অধিবেশনে থাকা ছাড়া তাঁর আর কোনও কাজ নেই।
-
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications