Encounter in Jammu and Kashmir: নির্বাচনের আগে তপ্ত ভূস্বর্গ, সেনার উপর হামলা, শহিদ দুই জওয়ান, আহত আরও দুই

Encounter in Jammu and Kashmir: সামনেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন (Jammu and Kashmir Election 2024)। আর সেই নির্বাচনকে মাথায় রেখে চড়ছে পারদ। এর মধ্যেই জঙ্গি হামলায় কেঁপে উঠল ভূস্বর্গ। হঠাত করেই সেনাবাহিনীর উপর হামলা জঙ্গিদের। জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের ছাতরু এলাকায় এই হামলা হয়। কড়া ভাষায় জঙ্গিদের জবাব দেয় সেনাবাহিনী।

দুপক্ষের গোলাগুলিতে দুই জওয়ান শহিদ হয়েছে বলে জানা যাচ্ছে। আরও দুই জওয়ান সেনা জওয়ান আহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেনাবাহিনীকে হাই অ্যালার্ট করা হয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরের (Encounter in Jammu and Kashmir) নিরাপত্তা আরও বাড়ানোর কথা বলা হয়েছে।

Encounter in Jammu and Kashmir

একই সঙ্গে জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন চালাচ্ছে সেনাবাহিনী। ঘটনার পরেই আহত চার জওয়ানকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হয়। কিন্তু দুজনের অবস্থা এতটাই গুরুতর ছিল যে চিকিৎসা কাজ করেনি। সামনেই প্রথম দফায় নির্বাচন। আর সেই নির্বাচনের জন্য আঁটসাঁট নিরাপত্তা করা হয়েছে।

দফায় দফায় সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠক করছেন। একই সঙ্গে তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে। সেই মতো ছাতরু থানার পিঙ্গনাল দুগাড্ডা জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন সেনাবাহিনীর জওয়ানরা। আর সেই সময় হঠাত করেই জঙ্গিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

আর তাতেই আহত হন সেনার তিন জওয়ান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে সেনার উচ্চপদস্থ আধিকারিকরা। গত কয়েকদিন আগেই সীমান্তে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ১০ ফুটের গর্ত থেকে এই অস্ত্রগুলি উদ্ধার করে সেনাবাহিনী।

একে-৪৭ থেকে শুরু করে চিনা গ্রেনেড, ১২ বোরের শট গান, ডিটোনেটর, কোর্ডেক্স, আরপিজি আরডিএস, একে ম্যাগ, একে আরডিএস্ক সহ একাধিক অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়। কোন পরিকল্পনায় অস্ত্রগুলি এই ১০ ফুট গর্তের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে সেনা। আর এর মধ্যেই ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে (Encounter in Jammu and Kashmir) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+