চাকরিজীবীদের জন্য সুখবর! কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের

চাকরিজীবীদের জন্য সুখবর। নতুন সামাজিক সুরক্ষা কোড বিল ২০১৯-এ কর্মীদের পিএফ-এ কম টাকা জমা করার সুবিধা দেওয়া হয়েছে।

চাকরিজীবীদের জন্য সুখবর। নতুন সামাজিক সুরক্ষা কোড বিল ২০১৯-এ কর্মীদের পিএফ-এ কম টাকা জমা করার সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ যে পরিমাণ টাকা পিএফ-এ জমা করা কোনও কর্মীর কাছে নির্দিষ্ট ছিল, তার থেকে কম পরিমাণ টাকা সেই কর্মী জমা করতে পারবেন। বুধবার বিলটি অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। খুব শিগগিরই এই বিলটি অনুমোদনের জন্য সংসদে পেশ করা হবে।

বাড়িতে নেওয়া টাকার পরিমাণ বাড়বে

বাড়িতে নেওয়া টাকার পরিমাণ বাড়বে

কোন কর্মীর মোট বেতন থেকে বিভিন্ন খাতে টাকা কাটা হয়ে থাকে। অর্থাৎ সেই কর্মী বাড়িতে যে বেতন নিয়ে যান, তা বিভিন্ন রকম টাকা কেটে নেওয়ার পর। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে কর্মীরা তাদের ইচ্ছা অনুযায়ী কম যে কোনও পরিমাণ টাকা পিএফ-এ জমা করতে পারবেন। ফলে বাড়িতে নিয়ে যাওয়া টাকার পরিমাণ বাড়বে।

নিয়োগকর্তাকে দিতে হবে নির্দিষ্ট অংশ

নিয়োগকর্তাকে দিতে হবে নির্দিষ্ট অংশ

তবে নতুন বিলে বলা হয়েছে, যে সংস্থা সেই কর্মীকে নিয়োগ করছে অর্থাৎ নিয়োগ কর্তাকে তাদের পুরো অংশ অর্থাৎ মোট বেতনের ১২ শতাংশ টাকা দিতে হবে। নতুন হতে যাওয়া নিয়মে কর্মী সুবিধা পেলেও, নিয়োগ কর্তা কোনওরকম সুবিধা পাবেন না।

বর্তমান নিয়ম

বর্তমান নিয়ম

বর্তমান চালু নিয়মে কর্মী এবং নিয়োগকর্তা দুপক্ষকেই মোট বেতনের ১২ শতাংশ করে টাকা পিএফ খাতে জমা করতে হয়।

শ্রমিকরা পাবেন ইউনিক আইডেন্টিটি কার্ড

শ্রমিকরা পাবেন ইউনিক আইডেন্টিটি কার্ড

নতুন সামাজিক সুরক্ষা কোড বিল ২০১৯-এ কেন্দ্রীয় সরকার অসংগটিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য বড় প্রস্তাব এনেছে। বলা হয়েছে শ্রমিকদের দেওয়া হবে একটি ইউনিক আইডেন্টিটি কার্ড। শ্রমিকদের সঙ্গে সম্পর্কিত সব তথ্য সেই কার্ডে তাকবে। এই কার্ডটিকে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা হবে। এই কার্ডের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা সহজেই সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+