হয় প্রমাণ করুন নয়তো ক্ষমা চান, ভোট চুরির অভিযোগ উড়িয়ে এবার রাহুল গান্ধীকে চেপে ধরল নির্বাচন কমিশন

ভারতের নির্বাচন কমিশন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে 'ভোট চুরি' সংক্রান্ত তাঁর অভিযোগের স্বপক্ষে সাত দিনের মধ্যে হলফনামা জমা দিতে অথবা দেশের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রমাণ ছাড়া এ ধরনের সব অভিযোগ মিথ্যা। দিল্লির এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই কথা জানান।

জ্ঞানেশ কুমার বলেন, "একটি হলফনামা দিতে হবে অথবা দেশের কাছে ক্ষমা চাইতে হবে। তৃতীয় কোনও বিকল্প নেই। যদি ৭ দিনের মধ্যে হলফনামা না পাওয়া যায়, তার মানে এই অভিযোগগুলো ভিত্তিহীন।" রাহুল গান্ধীর মন্তব্যকে "সংবিধানের অপমান" উল্লেখ করে কমিশন বলেছে, "ভোট চুরি" এর মতো শব্দ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে।

কমিশন আরও জানায়, কিছু ভোটার দ্বৈত ভোটিং নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও, এর স্বপক্ষে কোনো প্রমাণ দেননি। জ্ঞানেশ কুমার বলেন, "ভারতের নির্বাচন কমিশন বা ভোটাররা এমন মিথ্যা অভিযোগে ভীত নন।" রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে ভোটারদের লক্ষ্যবস্তু করার জন্য ব্যবহার করছে বলেও তিনি অভিযোগ করেন।

কুমার আরও বলেন, "যখন নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের লক্ষ্য করে রাজনীতি করা হচ্ছে, তখন নির্বাচন কমিশন আজ সবার কাছে স্পষ্ট করে বলতে চায় যে, নির্বাচন কমিশন নির্ভয়ে গরিব, ধনী, বয়স্ক, মহিলা, যুবক নির্বিশেষে সকল ধর্ম ও শ্রেণীর সকল ভোটারের সঙ্গে স্তম্ভের মতো দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে।"

কমিশনের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। বিহারের সাসারামে তার 'ভোটার অধিকার যাত্রা' উদ্বোধনের সময় গান্ধী প্রশ্ন তোলেন, কেন শুধুমাত্র তাঁর কাছে হলফনামা চাওয়া হচ্ছে।

গান্ধী বলেন, "যখন আমি ভোট চুরি নিয়ে সংবাদ সম্মেলন করেছিলাম, তখন নির্বাচন কমিশন আমার কাছে হলফনামা চেয়েছিল। কিন্তু যখন কয়েক দিন আগে বিজেপি নেতারা সংবাদ সম্মেলন করেছিলেন, তাদের কাছে কোনও হলফনামা চাওয়া হয়নি। কমিশন বলেছে, 'আপনার তথ্য সঠিক' বলে হলফনামা দিন। এই তথ্য তো নির্বাচন কমিশনেরই। তাহলে কেন আমার কাছে হলফনামা চাওয়া হচ্ছে?"

নির্বাচনী অনিয়ম তুলে ধরতে এই 'ভোটার অধিকার যাত্রা' বিহারের ২০টিরও বেশি জেলায় অনুষ্ঠিত হবে। যাত্রার উদ্বোধনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং আরজেডি নেতা লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদব উপস্থিত ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+