ফের ভূমিকম্প রাজধানী দিল্লিতে, এবারও উৎসস্থল সেই রোহতক

ফের ভূমিকম্প রাজধানী দিল্লিতে, এবারও উৎসস্থল সেই রোহতক

ফের ভূমিকম্প রাজধানী দিল্লিতে। কম্পনের উৎস্যস্থল আবারও হরিয়ানার রোহতক। বিকেল ৩টে ২২ মিিনট নাগাদ কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল ২.৮। আগেই ভূবিজ্ঞানীরা ভূমিকম্প নিয়ে দিল্লিকে সতর্ক করেছিল। একাধিকবার ভূমিকম্পে বড় বিপর্যয়ের প্রমাদ গুণছেন গবেষকরা।

ফের ভূমিকম্প

ফের ভূমিকম্প

ফের কম্পন রাজধানী দিল্লিতে। শুক্রবার বিকেল ৩টে ২২ মিনিটে মৃদু কম্পন অনুভূত হয় রাজধানী দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.৮। ভীষণ মৃদু হলেও আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। কারণ গত একমাস ধরে একাধিকবার কম্পন অনুভূত হয়েছে দিল্লিতে। গত এপ্রিল মাস ধেরে ১২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকায়।

উৎস্যস্থল রোহতক

উৎস্যস্থল রোহতক

দিল্লিতে ভূমিকম্পের উৎস্যস্থল এবারও সেই হরিয়ানার রোহতক। গত ১২ এপ্রিল থেকে দিল্লি ও সংলগ্ন এলাকায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার মধ্যে ৮টির উৎস্যস্থল হরিয়ানার রোহতক। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভূবিজ্ঞানীরা। কয়েকদিন আগেই কাশ্মীর এবং গুজরাতে একসঙ্গে কম্পন অনুভূত হয়। একদিনে একাধিকবার কম্পন হয়েছে এই দুই জায়গায়।

উত্তর-পূর্বের রাজ্যেও ভূমিকম্প

উত্তর-পূর্বের রাজ্যেও ভূমিকম্প

শুধু দিল্লি, বা উত্তর পশ্চিম ভারত নয় পূর্ব ভারতের একাধিক রাজ্যেও গত একমাসে ভূমিকম্প হয়েছে। মণিপুর, মেঘালয়, অসম, মিজোরােমও ভূিমকম্প অনুভূত হয়েছে। একাধিকবার ভূমিকম্প হয়েছে এই রাজ্যগুলিতে।

বড় বিপর্যয়ের আশঙ্কা

বড় বিপর্যয়ের আশঙ্কা

একাধিকবার দিল্লি ও সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হওয়ায় বড় বিপর্যয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন ভূবিজ্ঞানীরা। তাঁরা বলেছেন একাধিকবার কম্পন বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। এই নিয়ে সতর্ক করেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+