করোনা ভাইরাস মহামারির কারণে এ বছর কানওয়ার যাত্রা বাতিল করা হল
করোনা ভাইরাস মহামারির কারণে এ বছর কানওয়ার যাত্রা বাতিল করা হল
রথযাত্রার পর এবার আরও একটি উৎসব বন্ধ হয়ে গেল। শনিবার সরকারিভাবে জানা গিয়েছে যে, পবিত্র শ্রাবণ মাসে হওয়া কানওয়ার যাত্রা করোনা ভাইরাস মহামারির কারণে বাতিল করে দেওয়া হয়েছে। শনিবার এ সংক্রান্ত বিবৃতি জারি করা হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হরিয়ানা ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এম এল খট্টার ও ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রাবণ মাসে হওয়া কানওয়ার যাত্রা নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে এও বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীরা জানিয়েছেন তাঁদের রাজ্যের ধর্মগুরু ও কানওয়ার সংঘের পক্ষ থেকে কোভিড-১৯ মহামারির কারণে তাঁরা নিজেরাই এই উৎসব বাতিল করতে চাইছে। সবটাই জনগণের স্বার্থে। যোগী আদিত্যনাথ এ সংক্রান্ত বিষয়ে পুলিশের আইজি ও কমিশনারদের সঙ্গে আলোচনা করেছেন এবং তিনি তাঁদের ধর্ম গুরু, কানওয়ার সংঘ, শান্তি কমিটির সঙ্গে বৈঠক করে, সাধারণ মানুষের কাছে আবেদন করা হবে এ বিষয়ে।
যোগী আদিত্যনাথ পুলিশ কমিশনারদের এও নির্দেশ দিয়েছেন যে কোভিড–১৯–এর সব বিধি যেন সকলে মেনে চলে এবং স্থানীয় মন্দিরগুলিতে 'জলাভিষেক’ অনুষ্ঠানের সময় পাঁচজনের বেশি কেউ যেন না থাকে, সেটা দেখার দায়িত্ব পুলিশের। ভক্তদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের ওপরই রয়েছে।
যোগী আদিত্যনাথ বকর ইদ উপলক্ষ্যে কোনও ধরনের ভিড় যাতে না হয় তা দেখার দায়িত্ব দিয়েছে পুলিশকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে বকর ইদ উপলক্ষ্যে কোনও ধর্মীয় স্থানে পাঁচজনের বেশি যেন জমায়েত না হয়। মহামারির সময় উৎসব পালনে এটা মাথায় রাখতে হবে কোনও ভাবে যেন সুরক্ষা বিধি লঙ্ঘন না হয়, জানিয়েছেন যোগী আদিত্যনাথ।
শুধু লাদাখ নয়, বিশ্বের বিভিন্ন দেশের এলাকার উপরে নজর চিনের! একনজরে তালিকা
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications