বাড়ছে করোনা, আগামী সপ্তাহেই অ্যাস্ট্রাজেনকার করোনা ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে সরকার

বাড়ছে করোনা, আগামী সপ্তাহেই অ্যাস্ট্রাজেনকার করোনা ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে সরকার

করোনা সংক্রমণ বেড়ে চলেছে দেশে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে করোনা আতঙ্ক বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সামনের সপ্তাহেই অ্যাস্ট্রাজেনকার করোনা ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে ভারত। প্রসঙ্গত উল্লেখ্য ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতে অতিথি হয়ে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। যদিও শোনা যাচ্ছে তাঁর ভারত সফর অনিশ্চিত হতে পারে। কারণ ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন আতঙ্ক ছড়িয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে ভারতে এখনও ব্রিটেনের করোনা স্ট্রেনের হদিশ মেলেনি। কিন্তু তার আগেই ব্রিটেনের সব উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে।

বাড়ছে সংক্রমণ

বাড়ছে সংক্রমণ

করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে দেশে। বড়দিনে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যে দেশে দৈনিক করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। মুম্বইয়ে করোনা ভাইরাসের সংক্রমণে সেকেন্ড ওয়েভ শুরু হবে বলে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছিল। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় একাধিক শহরে নাইট কার্ফুর সময় বাড়ানো হয়েছে।

ভ্যাকসিন অনুমোদন

ভ্যাকসিন অনুমোদন

একাধিক করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছে ভারতে। ইতিমধ্যেই ফাইজার, সিরাম ইনস্টিটিউট এবং কোভ্যাক্সিন অনুমোদন চেয়েছে মোদী সরকারের। কিন্তু এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়নি ভারতে। সূত্রের খবর অ্যাস্ট্রাজেনকার করোনা ভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দেবে কেন্দ্র। সামনের সপ্তাহেই এই অনুমোদন দেওয়া হবে বলে সূত্রের খবর।

 ব্রিটেনের স্ট্রেন নেই ভারতে

ব্রিটেনের স্ট্রেন নেই ভারতে

ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন এক ভয়ঙ্কর স্ট্রেনের হদিশ মিলেছে। তার আতঙ্কে এখন কাঁপরছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই ভারত ব্রিটেনের সব উড়ান ৩১ ডিসেম্বর পর্যন্ত বাতিল করেছে। ব্রিেটন থেকে যাঁরা সাম্প্রতিক কালে ভারতে এসেছেন তাঁদের খোঁজ করা হচ্ছে। সব বিমানবন্দরে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। যদিও কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে এখনও পর্যন্ত ব্রিটেনের সেই বিশেষ স্ট্রেনের হদিশ মেলেনি।

 ভারত সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী

ভারত সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী

ভারত সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয়েছে তাঁকে। সেই আমন্ত্রণ পত্র গ্রহন করেছেন বরিস জনসন। কিন্তু হঠাৎ করে ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের সন্ধান মেলায় বরিস জনসন ভারত সফর নাও আসতে পারেন বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+