ফিল্মি কায়দায় জঙ্গি হামলার মাঝে বাস চালিয়ে যাত্রীদের বাঁচালেন চালক, জানুন কীভাবে
অমরনাথগামী বাসের চালক গুজরাতের বাসিন্দা সেলিম রাতের অন্ধকারে গুলিবৃষ্টির মাঝেও ঘটনাস্থল থেকে অন্তত ১ কিলোমিটার দূরে গিয়ে তবে বাস থামান।
সোমবার রাতে অনন্তনাগে জঙ্গি হামলার মাঝে পড়ে পুণ্যার্থীদের একটি বাস। সেই হামলায় ৭ জন তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন, যাঁদের বেশিরভাগই মহিলা। রাতের অন্ধকারে পুলিশের উপরে জঙ্গিরা হামলা চালায়, তার মাঝে তীর্থযাত্রীদের বাস এসে পড়ায় এতজন প্রাণ হারিয়েছেন।[আরও পড়ুন:সন্ত্রাসের আতঙ্ক কাটিয়ে অমরনাথের পথে পুণ্যার্থীরা, দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক]
এই হামলার মাঝে পড়া বাসটি গুজরাত থেকে এসেছিল। গুজরাত ছাড়াও মহারাষ্ট্রের বেশি কিছু বাসিন্দা তীর্থযাত্রী হিসাবে বাসের মধ্যে ছিলেন। আচমকা অনন্তনাগে হামলার মাঝে পড়ে বাসটি। দুদিক থেকে গুলিবৃষ্টি চলে অন্তত দেড় মিনিট ধরে।[আরও পড়ুন:নিয়ম না মেনেই জঙ্গি হামলার মধ্যে পড়ল অমরনাথ তীর্থযাত্রীদের বাস জানুন কী হয়েছিল]

বাসে সবমিলিয়ে মোট ৫৭ জন ছিলেন। ৭ জন মারা গেলেও বাকীদের জীবন বেঁচে গিয়েছে। সৌজন্যে অসীম সাহসী বাসের চালক সেলিম। গুজরাতের বাসিন্দা সেলিম রাতের অন্ধকারে গুলিবৃষ্টির মাঝেও ঘটনাস্থল থেকে অন্তত ১ কিলোমিটার দূরে গিয়ে তবে বাস থামান।
হাসপাতালের বিছানায় শুয়ে আহত বাসযাত্রীদের একজন ভাগ্য মনি জানিয়েছেন, বাসে সবদিক থেকে গুলি বৃষ্টি হচ্ছিল। চালক বাস থামায়নি। অন্তত এক কিলোমিটার দূরে জঙ্গিমুক্ত এলাকায় নিয়ে তবে বাস থামায়।
পুলিশ জানিয়েছে, পাকিস্তানি মদতপুষ্ট লস্কর-ই-তৈবা গোষ্ঠীর জঙ্গিরা এই হামলার পিছনে রয়েছে। এদিকে জঙ্গি আক্রমণের মাঝে পড়েও সাহসের সঙ্গে বাস চালানো সেলিমের ভাইপো জাভেদ মির্জা জানিয়েছেন, রাত সাড়ে নটা নাগাদ তাঁর ফোনে সেলিম জানান জঙ্গি আক্রমণের কথা।
শুধু তাই নয়, ফোনে ভাইপোকে সেলিম জানিয়েছেন, কীভাবে গুলিবৃষ্টির মাঝেও বাস চালিয়ে গিয়েছেন তিনি। যাতে তীর্থযাত্রীরা নিরাপদ স্থানে পৌঁছতে পারেন। জাভেদ গর্বের সঙ্গে জানিয়েছেন, ৭ জনের প্রাণ গেলেও বাকী ৫০ জনের প্রাণ সেলিম বাঁচিয়েছেন। পরিবারের সকলে তাঁকে নিয়ে গর্ব অনুভব করছেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications