ORS-এর জনক বিশিষ্ট চিকিৎসক Dilip Mahalanabis-কে মরণোত্তর পদ্মবিভূষণ দিচ্ছে সরকার

চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছিলেন তিনিই। কিন্তু এরপরেও প্রচারে আলোতে আসেননি তিনি। চিরকাল থেকেছেন প্রচারে অন্তরালে।

রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস! আর তার আগে পদ্ম-প্রাপকদের নামের তালিকা ঘোষণা করল মোদী সরকার। তবে এবার প্রাক্তন ডক্টর Dilip Mahalanabis-কে মরণোত্তর পদ্মবিভূষণে ভূষিত করছে সরকার। যে ওআরএস চিকিৎসা ক্ষেত্রে বহুল প্রচলতি সেই ORS -এর উদ্ভাবন করেছিলেন ডক্টর Dilip Mahalanabis।

Dilip Mahalanabis-কে পদ্মবিভূষণ দিচ্ছে সরকার

২০২২ সালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে কোনও দিনই সেভাবে প্রচারের আলোতে আসেননি এই বাঙালি চিকিৎসক।

অবিভক্ত বাংলাদেশের কিশোরগঞ্জ জেলাতে জন্ম হয় ডাক্তারবাবুর। এরপর কলকাতার মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশুনা করেন Dilip Mahalanabis। এরপর লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞানে বিশেষ ডিগ্রি পান তিনি। মূলত কলেরা রোগীদের নিয়েই কাজ করতেন Dilip Mahalanabis। এক সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আফগানিস্তান, ইয়েমেনের মতো দেশে গিয়েও কলেরা নিয়ন্ত্রণের কাজ করে এসেছেন এই চিকিৎসক।

পরবর্তীকালে কলকাতার National Institute of Cholera and Enteric Diseases (NICED)-এ কাজ করেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সীমান্তে বহু মানুষ কলেরাতে আক্রান্ত হয়েছিলেন। আর সেই সময়ে বনগাঁ সীমান্তে স্বাস্থ্যকেন্দ্রে কার্যত ত্রাতার ভূমিকা নেন ডক্টর Dilip Mahalanabis। তিনি চোখের সামনে দেখেছিলেন বহু মানুষকে অসুস্থ হয়ে পড়তে। সেই সময়ে স্যালাইন পর্যন্ত ছিল না।

পরবর্তীকালে এই চিকিৎসক বলেছিলেন, সেই সমস্ত রোগীর মাঝখানে বসে থাকতে থাকতে মনে হয়েছিল ভারত যুদ্ধে হেরে যাচ্ছে। সেই সময়ে মনে হয়েছিল কিছু করা দরকার। আর এরপরেই ORS -এর ব্যবহার শুরু করেন। গ্লুকোজের সঙ্গে নুন মিশিয়ে কীভাবে ওআরএস তৈরি করতে হয় তা তখনও গবেষণার পর্যায়ে ছিল।

আর সেই ওআরএস ব্যবহার করেই মৃত্যুর হার ৩০ শতাংশ থেকে মাত্র তিন শতাংশে নামিয়ে এসেছিল চিকিৎসক। শুধুমাত্র ওআরএস ব্যবহার করে কলেরা রোগীদের বাঁচানো সম্ভব সেটা তিনিই শিখিয়েছিলেন। পরবর্তীকালে ল্যানসেড পত্রিকার তরফে ওআরএসকে স্বীকৃতি দেওয়া হয়। আর স্বীকৃতি দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। যদিও চিকিৎসা ক্ষেত্রে এতবড় বিপ্লব ঘটিয়েও কোনও দিন প্রচারে আসেননি দিলীপ মহালনবিশ।

১৯৫৮ সালে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে পাশ করার পর লন্ডনে চলে যান তিনি। লন্ডন থেকে ডিসিএইচ এবং এডিন বরা থেকে এমআরসিপি ডিগ্রি পান Dilip Mahalanabis। পরবর্তীতে কুইন এলিজাবেথ হসপিটাল, আমেরিকার জন হপকিনস বিশ্ববিদ্যালয়েও কাজ করেছিলেন তিনি।

অন্যদিকে পদ্মশ্রী পাচ্ছেন জলপাইগুড়ির Mangala Kanti Roy।

Folk Music-এ অসাধারণ কাজের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। ধনীরাম টোটো তাঁকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। টোটো ভাষা নিয়ে কাজের জন্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+