তথ্য প্রযুক্তি ক্ষেত্র : ট্রাম্পের নীতি ভারতকে সুফল দিতে পারে, বললেন মুকেশ আম্বানি
মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে ট্রাম্পের সংরক্ষণ মূলক নীতি ও পরিকল্পনার নেতিবাচক প্রভাবে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ কপালে পড়ছে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের ।
মুম্বই, ১৬ ফেব্রুয়ারি : মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে ট্রাম্পের সংরক্ষণ মূলক নীতি ও পরিকল্পনার নেতিবাচক প্রভাবের আশঙ্কায় ইতিমধ্যেই চিন্তার ভাঁজ কপালে পড়ছে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের । তবে ট্রাম্পের সেই নীতি আদতে ভারতে ভালো প্রভাব ফেলতে পারে বলে আশা প্রকাশ করলেন ভারতীয় 'বিজনেস টাইকুন' মুকেশ আম্বানি।[(ভিডিও) নোট বাতিল সম্পর্কে আগে থেকে জানতেন আম্বানি-আদানি: বিজেপি বিধায়কই বলছেন একথা!]
মুকেশ জানান, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নীতি আসলে আশীর্বাদ বলে প্রমাণিত হতে পারে ভারতের জন্য। তিনি আরও বলেন, ভারতে এখন তথ্য প্রযুক্তির বাজার ভালো। প্রযুক্তি কর্মীরা আমেরিকার বদলে এখানের কাজে মন দিয়ে প্রযুক্তিগত সমস্যা গুলির সমাধান করতে পারবেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির নেতিবাচক প্রভাবের বোঝা ভারতকে সামলাতে হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।[পরিবার-পরিজন চায় না, আমিষ ব্যবসা গোটাচ্ছেন মুকেশ]

মুম্বইয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি আরও বলেন, ভারতের তথ্য প্রযুক্তি কর্মীরা যদি ভারতের তথ্য প্রযুক্তিশিল্পতে মনো নিবেশ করেন তাহলে তা আদতে লাভ হবে ভারতের। পাশাপাশি মান উন্নয়ন হবে কর্মীদের জীবনযাত্রারও।
এর সঙ্গে প্রযুক্তিগত ক্ষেত্রে 'ডেটা' সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রিলায়েন্স প্রধান বলেন, বর্তমানে 'ডেটা' হল একটি 'প্রাকৃতিক সম্পদ'।' এটি নতুন ধরনের একটি তেল' ! ভারতে প্রায় ১.৩ বিলিয়ন মানুষ ডেটা তৈরি করেন। যা ডিজিটালাইজেশনের দিকে ভারতকে আরও এগিয়ে দিচ্ছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications