২০১৮-র অপরাধ তালিকার শীর্ষে রয়েছে মহিলাদের উপর গৃহহিংসা, বলছে রিপোর্ট
২০১৮ সালে মহিলাদের উপর গৃহহিংসার ঘটনা বেড়েছে মারাত্মক ভাবে।
২০১৮ সালে মহিলাদের উপর গৃহহিংসার ঘটনা বেড়েছে মারাত্মক ভাবে। এমনই বলছে এনসিআরবি-র রিপোর্ট। ক্রাইম রিপোর্টের শীর্ষে রয়েছে গৃহহিংসা।

বেড়েছে গৃহহিংসা
মহিলাদের উপর গৃহহিংসার ঘটনা ২০১৮ সালে ভীষণ রকম ভাবে বেড়ে গিয়েছে। এনসিআরবির রিপোর্ট বলছে মোট ৮৯,০৯৭টি রিপোর্ট জমা পড়েছে। ২০১৭ সালে ছিল ৮৬,০০১টি অভিযোগ। মহিলাদের বিরুদ্ধে অপরাধ প্রবণতাও বেড়েছে ২০১৮ সালে। ২০১৮ সালে মহিলাদের উপর অপরাধ প্রবণতা ৫৮.৮ শতাংশ হয়েছে ২০১৭ সালে যেখানে অপরাধ প্রবণতা ৫৭.৯ শতাংশ হয়েছে।

স্বামী এবং শ্বশুরবাড়ির অত্যাচার বেড়েছে
এনসিআরবি রিপোর্ট বলছে গৃহহিংসার অধিকাংশ অভিযোগ জমা পড়েছে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। বধূনির্যাতনের ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে। ৩১.৯ শতাংশ অভিযোগ জমা পড়েছে। মহিলাদের সম্মানহানির ঘটনার অভিযোগ জমা পড়েছে ২৭.৮ শতাংশ। মহিলাদের অপহরণের গঠনা ঘটেছে ২২.৫ শতাংশ। ধর্ষণের ঘটনা ঘটেছে ১০.৩ শতাংশ।

অপরাধ প্রবণতা কমেছে
এনসিআরবি-র রিপোর্টে অপরাধ প্রবণতা ২০১৭ সালের থেকে ২০১৮ সালে অনেকটাই কমেছে। ২০১৭ সালে অপরাধ প্রবণতা যেখানে ৩৮৮.৬ ছিল সেটা ২০১৮ সালে কমে ৩৮৩.৫ হয়েছে।












Click it and Unblock the Notifications