‘ভারত চিনের সাথে দ্বিমুখী লড়াইয়ে নেমেছে’, কিন্তু কেন কেজরীওয়াল একথা বললেন জানেন কী

‘ভারত চিনের সাথে দ্বিমুখী লড়াইয়ে নেমেছে’, কিন্তু কেন কেজরীওয়াল একথা বললেন জানেন কী

চিন-ভারত উত্তেজনার পারদ যতই চড়ছে ততই দেশের অভ্যন্তরে চিনের বিরুদ্ধে বারবার সরব হচ্ছেন ভারতের রাজনীতিকরা। এবার চিন-ভারত সংঘাতের আবহে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। তার কথায় ভারত চিনের সাথে দ্বিমুখী লড়াইয়ে নেমেছে। একটি লড়াই চিন তেকে উদ্ভূত করোনা ভাইরাসের বিরুদ্ধে। একটা সে দেশের পিপপলস লিবারেশন আর্মির সঙ্গে।

‘ভারত চিনের সাথে দ্বিমুখী লড়াইয়ে নেমেছে’, কিন্তু কেন কেজরীওয়াল একথা বললেন জানেন কী

ভারত এই যুদ্ধে কখনওই হারবে না বলেও এদিন একটি সাংবাদিক বৈঠকে বলেন কেজরী। এদিন সেখানেই তাকে বলতে শোনা যায়, “ভারত চিনের বিরুদ্ধে দ্বিমুখী যুদ্ধ লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। একটি চিনা ভাইরাস ও অন্যটি সীমান্তে পিএলএ-র সঙ্গে। আমাদের সৈন্যরা যখন সীমান্তে লড়াই করছে ঠিক তথন আমাদের চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীরা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন। আমাদের অবশ্যই সৈন্য এবং আমাদের ডাক্তারদের পাশে দাঁড়াতে হবে।”

এছড়াও এদিন তাকে দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে যথেষ্ট ইতিবাচক মনোভাব প্রকাশ করতেও দেখা যায়। তার কথায়, “গত সপ্তাহে মাত্র ১ হজার নতুন করোনা আক্রান্তেোর খোঁজ মিলেছে দেশের রাজধানীতে। এক সপ্তাহ আগে যে সংখ্যা ছিল ২৪ হাজার বর্তমানে বেড়ে হয়েছে ২৫০০০। আমরা কমপক্ষে সাময়িক ভাবে দিল্লিতে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সক্ষম হয়েছি।” পাশাপাশি বর্তমানে দিল্লিতে করোনা টেস্টের পরিমাণও অনেকটাই বাড়ানো হয়েছে বলে জানান তিনি। আগে যেখানে প্রত্যহ ৫০০০ টেস্ট করা হতো বর্তমানে সেখানে প্রতিদিন ১৮ হাজার টেস্ট হচ্ছে বলে জানান কেজরীওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+