Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra CM oath-ceremony মায়ের আশীর্বাদ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ফড়ণবীস, উপমুখ্যমন্ত্রী শিন্ডেই

Maharashtra CM oath-ceremony: জটিলতা কাটিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis) । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক শীর্ষ নেতৃত্বকে কার্যত সাক্ষী রেখেই শপথ বাক্য পাঠ করলেন তিনি। অন্যদিকে সমস্ত বিতর্ক দূরে সরিয়ে ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে এদিন শপথ নিলেন একনাথ শিন্ডেও (Shiv Sena chief Eknath Shinde)।

মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হিসাবে এদিন শপথ নিয়েছেন এনসিপি নেতা অজিত পাওয়ারও (NCP chief Ajit Pawar) । তাৎপর্যপূর্ণ ভাবে এদিন মন্ত্রী হিসাবে জোটের কোনও সদস্যই শপথ নেয়নি। একেবারেই নমো নমো করে শপথ শেষ করা হয়েছে কার্যত বলাই যায়। কেন এদিন ক্যাবিনেটের কেউ শপথ নিলেন না তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা (Maharashtra CM oath-ceremony) ।

Maharashtra CM oath-ceremony

রাজনৈতিকমহলের মতে, তাহলে কি স্বরাষ্ট্রদফতর কার হাতে থাকবে তা নিয়ে জটিলয়া রয়েই গিয়েছে! তবে জানা যাচ্ছে, আগামীকাল শুক্রবার এই সংক্রান্ত একটি বৈঠক হতে পারে। সম্ভবত অমিত শাহ এবং জেপি নাড্ডার উপস্থিতি সেই বৈঠক হতে পারে বলেই খবর।

অন্যদিকে এদিন সকাল থেকে টানটান নাটক ছিল। একনাথ শিণ্ডে কি উপমন্ত্রীর পদ নেবেন? শেষমেশ রাজি হওয়াতে কিছুটা স্বস্তি ফেরে বিজেপির। তবে এদিন মহারাষ্ট্রে মহাজুটি সরকার গঠনকে কেন্দ্র করে একেবারে চাঁদের হাট বসে গিয়েছিলেন। একদিকে বিজেপির একাধিক শীর্ষ নেতা-মন্ত্রী। অন্যদিকে নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডু সহ শরিকদলের সমস্ত শীর্ষ নেতৃত্বই উপস্থিত ছিল। কার্যত ফড়ণবীসের শ[পথ মঞ্চ এদিন হয়ে উঠেছিল এনডিএ'র শক্তি প্রদর্শনের মঞ্চ।

পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড থেকে শুরু করে সমাজের একাধিক শীর্ষ ব্যক্তিত্বরা। ছিলেন সচিন তেন্ডূলকর সহ অনেকেই। এদিন মহারাষ্ট্রের মহাজুটি সরকারে শপথ অনুষ্ঠান ঘিরে একেবারে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছিল মুম্বইকে। সকালেই মন্দিরে গিয়ে পুজো দেন দেবেন্দ্র ফড়ণবীস। এরপর মায়ের আশীর্বাদ নিয়েই শপথ বাক্য পাঠ করেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নয়া মুখ্যমন্ত্রী (Maharashtra CM oath-ceremony) ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+