বাবরি মসজিদ ভেঙে আইন ভাঙা হয়েছে, অযোধ্যা রাম মন্দির তৈরির রায় দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

বাবরি মসজিদ ভেঙে আইন ভাঙা হয়েছে। অযোধ্যা মামলার রায় দান করে এমনই জানিয়েছে সুপ্রিম কোর্ট। ১৯৯২ সালের ৯ ডিসেম্বর ভাঙা হয়েছিল বাবরি মসজিদ।

বাবরি মসজিদ ভেঙে আইন ভাঙা হয়েছে। অযোধ্যা মামলার রায় দান করে এমনই জানিয়েছে সুপ্রিম কোর্ট। ১৯৯২ সালের ৯ ডিসেম্বর ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। সেই মসজিদ তৈরি করার জন্য আলাদা করে ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

বাবরি মসজিদ ভেঙে আইন ভাঙা হয়েছে, অযোধ্যা রাম মন্দির তৈরির রায় দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

এই নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ ঘটনার আইনবিরুদ্ধ বলে জানিয়েছেন। সেজন্য রায় ঘোষণার সময় উত্তর প্রদেশ সরকারকে কড়া নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি অবিলম্বে জরিপ করে দিতে হবে।

শীর্ষ আদালত জানিয়েছে ১৯৪৯ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাবরি মসজিদের জায়গায় নমাজ পড়া হয়েছে। সেবছরই ২২ ও ২৩ ডিসেম্বর রাতে বাবরি মসজিদে রামের মূর্তি স্থাপন করা হয়। তারপর সেখানে আর কোনও প্রার্থনা হয়নি। ১৯৩৪ সাল থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদটি। ১৯৯২ সালে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনা একেবারেই আইন বিরুদ্ধ বলে জানিয়েছে শীর্ষ আদালত।

প্রায় ২৯ বছর পর অযোধ্যা মামলার মীমাংসা করল সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির নির্দেশ দিয়ে সুন্নি ওয়াকফ বোর্ডের হাতে মসজিদ তৈরির জন্য আলাদা করে ৫ একর জমি দান করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে তিন মাসের মধ্যে যেন সেই জমিতে মন্দির তৈরি হয় তার দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে দিয়েছে বিচারপতিদের বেঞ্চ। মূলত আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার গবেষণার তথ্যের উপর গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কারণ এএসআইয়ের তরফে জানানো হয় বিতর্কিত জমিতে যে প্রাচীন স্থাপত্যের নিদর্শন মিলেছে তাতে মুসলিম স্থাপত্যের নিদর্শন মেলেনি। কাজেই সেখানে আগে েথকে মসজিদ ছিল এটা বলা যাচ্ছে না। তবে মসজিদ ভাঙা যে আইন ভাঙার সামিল তা স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+