প্রগতি ময়দান মেট্রো স্টেশনের নতুন নামকরণ করা হচ্ছে
প্রগতি ময়দান মেট্রো স্টেশনের নতুন নামকরণ করা হচ্ছে
নতন বছরে নতুন চমক দিয়ে শুরু করতে চাইছে দিল্লির কেজরিওয়াল সরকার। বিধানসভা নির্বাচনের মুখে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন কেজরিওয়াল সরকার। দিল্লির প্রগতি ময়দান মেট্রো স্টেশনের নতুন নাম করণের কথা ঘোষণা করলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণিশ সিশোদিয়া। তিনি জানিয়েছেন প্রগতি ময়দান মেট্রোস্টেশনে নাম হবে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন।

শুধু প্রগতি ময়দান মেট্রোস্টেশনই নয় নামকরণ করা হচ্ছে দিল্লির মুবারক চকেরও। তার নাম রাখা হবে ক্যাপ্টেন বিক্রম বাত্রা চক। কার্গিল যুদ্ধে শহিদ বীরের স্মৃতিতে এই নামকরণ করা হচ্ছে বলে জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী।
যদিও নামকরণে হুজুক এই প্রথম নয় এর আগে গত মার্চ মাসেও দিল্লির বেশ কয়েকটি জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। দিলশাদ গার্ডেন ও নিউ বাস আড্ডা সেকশনের নাম বদল করে রাখা হয়েছে। রাজেন্দ্র নগর মেট্রো স্টেশনের নাম করণ করা হয়েছে মেজর মোহিত শর্মা রাজেন্দ্র নগর মেট্রো স্টেশন। এবং নিউ বাস আড্ডা মেট্রো স্টেশনের নাম রাখা হয়েেছ শহিদ সাথাল।
সামনেই বিধানসভা ভোট দিল্লিতে। রামলীলা ময়দানে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নির্বাচনের প্রচার ঘণ্টা বাজিয়ে গিয়েছেন। এবার দফায় দফায় চলবে প্রচার। সময় যত এগোবে দিল্লির প্রচার ময়দানে চমক তত বাড়বে বলেই মনে করছেন রাজনীতিকরা।












Click it and Unblock the Notifications