লকডাউনের চলাকালীন কি আপনি বন্ধুর বাড়িতে ঘুরতে যেতে পারেন?
সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বৃদ্ধির হার ক্রমেই লাগাম ছাড়াচ্ছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৮ হাজার। এমন কঠিন পরিস্থিতিতে আক্রমণাত্মক হওয়ার কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এদিকে করোনা প্রতিরোধে ভারতের উদ্যোগের প্রশংসা করল হু।

বুধবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬২। মৃতের সংখ্যা দুই বিদেশী সহ ১৩। করোনা ছড়িয়ে পড়া আটকাতে সারা দেশজুড়ে জারি করা হয়েছে লকডাউন। এদিকে দেশে অন্তত ৪ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে যাদের বিদেশ সফরের কোনও ইতিহাস নেই। যার জেরে ভারতে করোনা ভাইরাসের তৃতীয় স্টেজের যাওয়ার আশঙ্কা দেখা গিয়েছে।
এই পরিস্থিতিতে কি কেউ নিজের বন্ধুর বাড়িতে যেতে পারেন? এই প্রশ্ন করেই দিল্লির এক বাসিন্দা, দীপল প্যাল দিল্লি পুলিশকে উদ্দেশ্য করে প্রশ্ন করে টুইট করেন, 'স্যার, আমার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটা বন্ধুর বাড়ি রয়েছে। আমি কি তার বাড়িতে যেতে পারি যদি আমার কোনও দরকার থাকে?'
sir main within 2km k under apne dost k ghar ja skta hun kisi kaam se? #LockdownQuery
— deepak pyal (@dpkpyal) March 24, 2020
দীপকের এই প্রশ্নের জবাবে দিল্লি পুলিশে পাল্টা টুইট করে, 'যদি সত্যিকারের বন্ধু হয়ে থাকেন তবে তার বাড়িতে না গিয়ে নিজের বাড়িতে থাকুন। প্রয়োজনে ভিডিও কল করুন।' এই টুইটের পরেই দিল্লি পুলিশের কৌতুকভরা এই সতর্কবার্তা মন জয় করে সবার।












Click it and Unblock the Notifications