সুপ্রিম কোর্টে ধাক্কা দিল্লির উপ মুখ্যমন্ত্রীর! জামিনের আবেদন করা নিয়ে বড় বার্তা শীর্ষ আদালতের
গত কয়েকদফায় একাধিকবার দিল্লির উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চলেছে। এমনকি তাঁকে কয়েক দফায় জেরা করেছে তদন্তকারী সংস্থা। কিন্তু কিছুই পাওয়া যায়নি বলে বারবার দাবি করেছিলেন মণীশ সিসোদিয়া
সুপ্রিম কোর্টে ধাক্কা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। দিল্লির আফগারি নীতি এবং মদ কেলেঙ্কারিতে রবিবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই রয়েছেন উপ মুখ্যমন্ত্রী। এই অবস্থায় আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানান তিনি। যদিও সর্বোচ্চ আদালত মামলাটি শুনতে চায়নি। শুধু তাই নয়, এই বিষয়ে হাইকোর্টে আবেদন করারও পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে হাইকোর্ট নানা ভাবে আইনি সাহায্য করবে বলেও পর্যবেক্ষণে জানিয়েছে শীর্ষ আদালয়ত।

নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ
সোমবার সিসোদিয়াকে দিল্লির রাউজ অ্যাভিনিউ জেলা আদালতে পেশ করে সিবিআই। দীর্ঘ সওয়াল জবাব শেষে পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির উপ মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ এবং জামিন চেয়ে এই মামলা দায়ের করেন তিনি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি নরসিহ্মার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ
আর মামলার শুনানিতে মণীশ সিসোদিয়ার আইনজীবীকে আদালতের প্রশ্ন, কেন হাইকোর্টকে এড়িয়ে সুপ্রিম কোর্টে মামলা! সরাসরি 32 ধারায় কেন শীর্ষ আদালতেও তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। আর এরপরেই আদালতের বার্তা, এটি কখনই ভালো দিক হতে পারে না। শুধু তাই নয়, শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দিল্লিতে একাধিক ঘটনা ঘটে। এর মানে এটা নয় যে সবাই সুপ্রিম কোর্টে চলে আসবে। আর এরপরেই দিল্লির উপমুখ্যমন্ত্রীকে প্রথমে হাইকোর্টে যাওয়ার পরামর্শ আদালতের। আরত সেখানেই জামিনের আবেদন করতে বলা হয়। আর সেখানে নির্দেশ সামনে আসার পরেই তাঁরা সুপ্রিম কোর্টে আসতে পারে বলেও পর্যবেক্ষণে জানানো হয়েছে।

কোনও প্রমাণ সিবিআই দেখাতে পারেনি
অন্যদিকে মণীশ সিসোদিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি অংশ নেন। সওয়াল জবাবে রমেশ থাপারের একটি উদাহারণ আদালতে তুলে আনেন। শুধু তাই নয়, এখনও পর্যন্ত মণীশ সিসোদিয়ার পক্ষে কোনও প্রমাণ সিবিআই দেখাতে পারেনি বলেও জোর সওয়াল বর্ষীয়ান এই আইনজীবীর। এমনকি তাঁর গ্রেফতারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে করা হয়েছে বলেও দাবি তাঁর। যদিও এই বিষয়ে শীর্ষ আদালত স্পষ্ট যে হাইকোর্ট হয়েই আসতে হবে।

হাইকোর্টে যাচ্ছে আপ
আর এরপরেই সুপ্রিম কোর্টের কথা মেনে দিল্লি হাইকোর্টে এই সংক্রান্ত আবেদন আপ করতে চলেছে বলে জানা যাচ্ছে। তবে এই গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। তবে কেলেঙ্কারি ইস্যুতে আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, মদ কেলেঙ্কারি বলে কিছু নেই। দেশের মধ্যে তাদের নীতিই সব থেকে স্বচ্ছ্ব বলেও দাবি করেছেন কেজরিওয়াল।
-
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications