বিমান কেলেঙ্কারি! অভিযুক্তকে তিহার থেকে নিয়ে হাজির করানোর নির্দেশ
অর্থ পাচারে অভিযুক্ত ইয়াসমিন কাপুরকে তাদের সামনে হাজির করানোর নির্দেশ দিল দিল্লির এক বিশেষ আদালত। বুধবার এই আদেশ জারি করা হয়।
অর্থ পাচারে অভিযুক্ত ইয়াসমিন কাপুরকে তাদের সামনে হাজির করানোর নির্দেশ দিল দিল্লির এক বিশেষ আদালত। বুধবার এই আদেশ জারি করা হয়। এটার ইন্ডিয়ার লাভজনক রুটকে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য এই ব্যক্তি অর্থ পাচার করেছিলেন বলে অভিযোগ।

সিবিআই-এর বিশেষ বিচারক অনুরাধা শুক্লা ভরদ্বাজ তিহার জেল কর্তৃপক্ষের কাছে অভিযুক্তকে হাজির করানোর জন্য নির্দেশ দিয়েছেন। ৩ অক্টোরের আগেই এই হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ইয়াসমিন কাপুর অন্য একটি মামলায় তিহার জেলে বন্দি। স্বেচ্ছাসেবী সংস্থা 'অ্যাডভান্টেজ ইন্ডিয়া'-বৈদেশিক মুদ্রা সংক্রান্ত মামলায় তিনি বন্দি রয়েছেন। বৈদেশিক মুদ্রা সংক্রান্ত মামলায় যুক্ত রয়েছেন কর্পোরেট লবিস্ট দীপক তলোয়ারও। ইয়াসমিন কাপুর এই দীপক তলোয়ারের কাছে লোক বলেই পরিচিত। বিমান কেলেঙ্কারির মামলায় তাঁকে ১৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত।












Click it and Unblock the Notifications