উন্নাওয়ে ধর্ষিতার দুর্ঘটনায় হাত নেই কুলদীপ সেনগারের, প্রাক্তন বিজেপি বিধায়ককে ক্লিনচিট দিল্লি আদালতের
উন্নাওয়ে ধর্ষিতার দুর্ঘটনায় হাত নেই কুলদীপ সেনগারের, প্রাক্তন বিজেপি বিধায়ককে ক্লিনচিট দিল্লি আদালতের
উত্তর প্রদেশের ভোটের আগে দিল্লি আদালতে প্রাক্তব বিজেপি সাংসদ কুলদীপ সেনগরকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লি আদালত। উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত কুলদীপ সেনগরকে ধর্ষিতার দুর্ঘটনা সংক্রান্ত মামলায় অব্যহতি দিয়েছে দিল্লি কোর্ট। তার বিরুদ্ধে এই মামলায় ষড়যন্ত্রের কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তাই এই মামলা থেকে অব্যহতি নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আদালত।

২০১৭ সালে উত্তর প্রদেশের উন্নাওয়া গণ ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেনগর। যাবজ্জীবন কারাদন্ডের সাজা কাটছিলেন তিনি। কিন্তু তার মধ্যেই আবার উন্নাওয়ের ধর্ষিকার গাড়িতে দুর্ঘটনা ঘটে। তাতে তাঁর আইনজীবী এবং দুই আত্মিয়ের মৃত্যু হয়। গুরুত আহত হয়েছিলেন নির্যাতিতা তরুণী। এই দুর্ঘটনায় কুলদীপ সেনগরের হাত থাকতে পারে বলে মামলা দায়ের করা হয়েছিল।
সেই মামলায় আজ দিল্লি আদালতের মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবীন্দর কুমার পান্ডে জানিয়েছেন, এই মামলায় কুলদীপ সেনগরের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্রের তথ্য প্রামাণ মেলেনি। কাজেই এই মামলা থেকে তাঁকে অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে আদালত। এই মামলায় অভিযুক্ত কোমল সিং, জ্ঞানেন্দ্র সিং, রিঙ্কু সিং, অওদেশ সিংকও বেকসুর খালাস করেছে আদালত।
উল্টে ট্রাক চালকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ম্যাজিস্ট্রেট পান্ডে ৩০৪এ,৩৩৮ এবং ২৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গাড়ির চালক আশিস কুমার পাল, তাঁর সহযোগী বিনোদ মিশ্র, হরিপাল সিং, নবীন সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ৩১ জুলাই সেনগরের মামলার নিষ্পত্তি হয়ে যেত কিন্তু সিবিআইয়ের রিপোর্টের জন্য অপেক্ষা করছিল আদালত। তারপরেই সিবিআই রিপোর্টে উল্লেখ করা হয় উন্নাওয়ের ধর্ষিতার গাড়ির দুর্ঘটনার সঙ্গে সেনগরের কোনও সম্পর্ক নেই। কাজেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ খাটে না।
-
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও












Click it and Unblock the Notifications