দিল্লি বিস্ফোরণে সিসিটিভি ফুটেজে ২ সন্দেহভাজন, ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ! প্রকাশ্যে সন্দেহজনক চিঠি
ইজরায়েলি দূতাবাসের (israel embassy) কাছে বিস্ফোরণের (explosion) জেরে দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান তদন্তকারীদের। সূত্রের আরও
ইজরায়েলি দূতাবাসের (israel embassy) কাছে বিস্ফোরণের (explosion) জেরে দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান তদন্তকারীদের। সূত্রের আরও খবর, বড় কোনও ঘটনা ঘটানোর আগে এই ঘটনা ট্রায়ালও হতে পারে। এদিকে ওই ঘটনায় সিসিটিভি ফুটেজ ধরে দুজনের খোঁজ শুরু করেছে দিল্লি পুলিশ (delhi police)।

ঘটনাস্থলে ফরেনসিক টিম
শুক্রবারের বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। সূত্রের খবর অনুযায়ী, ফরেনসিক টিম বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহারের হদিশ পেয়েছে। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে ছোট গর্তও হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, যদি আরডিএক্স ব্যবহার করা হত, হাতলে এর ফল হত মারাত্মক।

ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ
তদন্তে নেমে দিল্লি পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজের সাহায্য নিচ্ছে। সেখানে দেখা গিয়েছে, দুজন সন্দেহভাজন একটি ক্যাব থেকে নামছে। এর জেরে ক্যাব চালকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। তবে সিসিটিভি ফুটেজ থেকে নির্দিষ্ট তথ্য উদ্ধার কষ্টকর বলেও জানাচ্ছে সূত্র।

পাওয়া গিয়েছে সন্দেহজনক চিঠি
ঘটনাস্থল থেকে যেমন একটি সন্দেহজনক চিঠি পাওয়া গিয়েছে, ঠিক তেমনই আধ পোড়া গোলাপী স্কার্ফও পাওয়া গিয়েছে। চিঠিটি ইজরায়েলি দূতাবাসের উদ্দেশে লেখা। বিস্ফোরণ স্থল থেকে ১২ গজ দূরে এই চিঠিটি পাওয়া গিয়েছে। পুলিশের তরফ থেকে চিঠির ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার কথা ছাড়াও, চিঠিতে ঠিক কী লেখা রয়েছে, তা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

শুক্রবার বিকেলে বিস্ফোরণ
২৯ জানুয়ারি, শুক্রবার বিকেলে কম তীব্রতার বিস্ফোরণ হয় ইজরায়েলি দূতাবাসের কাছে। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে বিস্ফোরণের তীব্রতায় দূতাবাসের কাছে এপিজে আব্দুল কালাম রোডে যেসব গাড়ি ছিল সেগুলির কাঁচ ভেঙে যায়। যে জায়গায় বিস্ফোরণটি হয়েছে, সেখান থেকে বিজয়চকের দূরত্বও খুব বেশি নয়। বিস্ফোরণের সময় বিজয় চকে বিটিং রিট্রিট চলছিল। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লি পুলিশের বিশেষ দল বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে তারা মনে করছএন, আতঙ্ক ছড়িয়ে দিতেই এই কাজ করা হতে পারে। ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দর, বিশেষ বিশেষ জায়গা, সরকারি ভবনগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে দিল্লিতে বিস্ফোরণের জেরে মুম্বইতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও উত্তর প্রদেশেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications