দিল্লি নির্বাচন ২০২০ : বিজেপির 'স্টিং' অপরেশনের ভিডিও প্রকাশ্যে! 'মহল্লা ক্লিনিক' ঘিরে কী বের হল

জোরকদমে চলছে দিল্লি নির্বাচনের প্রচার। বিজেপি থেকে শুরু করে আপ , সমস্ত দলই আপাতত নাওয়া খাওয়া ভুলে এই প্রচার নিয়ে ব্যস্ত! ঝাড়খন্ড , মহারাষ্ট্রের গদি হাতছাড়া হওয়ার পর এবার দিল্লিকে পাখির চোখ করেছে পদ্মশিবির। আর তার জন্য জোরদার প্রচার স্ট্র্যাটেজি চালু করেছে জেপি নাড্ডা শিবির। আর তাতেই উঠছে একের পর এক স্টিং অপরেশনের ভিডিও।

 মহল্লা ক্লিনিক নিয়ে 'স্টিং অপরেশন' !

মহল্লা ক্লিনিক নিয়ে 'স্টিং অপরেশন' !

অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির দাবি ছিল যে তারাই দিল্লির বুকে মহল্লা ক্লিনিক সবচেয়ে বেশি গড়ে তুলেছে। আর আজ বিজেপির একটি স্টিং অপরেশন ভিডিও সেই তথ্যকে ভুল প্রমাণ করতে প্রকাশ করেছে একটি নতুন তথ্য। বিজেপির দাবি, এলাকায় এলাকায় ১০০০টি মহল্লা ক্লিনিক স্থাপনের প্রতিশ্রুতি কেজরিওয়াল দিলেও, শেষমেশ তা তারা করতে পারেনি।

নাড্ডার টুইট

এদিন এই স্টিং অপরেশনের ভিডিও প্রকাশ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা জানান, 'কেজরিওয়াল জি আপনি ১০০ মহল্লা ক্লিনিক তৈরির কথা বলেছিলেন প্রতি বছরের হিসাবে। যদিও এখন খুব বকম সংখ্যক মহল্লা ক্লিনিক খোলা রয়েছে।'

স্কুল নিয়ে স্টিং বিজেপির!

এর আগে আরও একটি স্টিং অপরেশন শুরু হয়। যেখানে দেখানো হয়েছে দিল্লির বুকে গড়ে ওঠা স্কুলগুলির বেহাল অবস্থা। প্রসঙ্গত, স্কুল শিক্ষা সংক্রান্ত বিষয়ে কেজরিওয়াল সরকার বহু উন্নয়ন করেছে বলে দাবি করে আম আদমি পার্টি। আর সেই দাবিকে বিজেপি খন্ডন করতেই এমন পদক্ষেপ নিয়েছে।

আপ বনাম বিজেপি দিল্লি নির্বাচন

আপ বনাম বিজেপি দিল্লি নির্বাচন

দিল্লি নির্বাচন নিয়ে ফোকাসে যে দুটি পার্টি রয়েছে তারমধ্যে অন্যতম বিজেপি। অন্যটি কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিজেপি বনাম আপ-এর এই যুদ্ধ আসলে মোদী বনাম কেজরিওয়ালের যুদ্ধ বলে আগেও বর্ণনা করেছেন অমিত শাহ। আর আদৌ সেই যুদ্ধ কার্যকরী হয়, নাকি কংগ্রেস বড় ভূমিকা পালন করে এই নির্বাচনে সেদিকে তাকিয়ে গোটা দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+